সোমবার , ১৮ মার্চ ২০২৪ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে রাসিক মেয়রের অভিনন্দন

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১৮, ২০২৪ ২:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার এক অভিনন্দন বার্তায় এই অভিনন্দন জানান রাসিক মেয়র।

অভিনন্দন বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, অসাধারণ ক্রীড়ানৈপণ্য দেখিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জয়লাভ করেছে স্বাগতিক বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আগামী ম্যাচেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত