বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে আরএমপি’ র নোটিশ

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ২৮, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ থার্টিফার্স্ট নাইট (ইংরেজি বর্ষবরণ) উদ্‌যাপিত হবে। দিনটি উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে জারিকৃত নোটিশে বলা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (১) (ছ) ও ২৬ এর (১) (ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে ১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত রাস্তায় সর্ব সাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান/ছাদে

১। গান-বাজনা, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো যাবে না

২। আতশবাজি, ফানুস, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার করা যাবে না

এছাড়াও একই আইনের ২৯ এর (১)(ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিষ্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া জয়রাইড ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালনা, রাস্তায় মদ্যপ অবস্থায় চলাফেরা এবং নারীদের প্রতি যে কোন প্রকার হয়রানি বা ইভটিজিংকারী উচ্ছৃঙ্খল ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ ২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ফল প্রকাশের পর স্কুলছাত্রীর মৃত্যু: সিসিটিভিতে ঘটনার প্রমাণ, গুজব না ছড়ানোর আহ্বান আরএমপির

রাজশাহী নগরীতে শিবির ও ছাত্রলীগের সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ

বিএনপি’র শুভেচ্ছা লিফলেট বিতরণ সারাবিশ্ব ৭ জানুয়ারীর নির্বাচন প্রত্যাখ্যান করেছে : মিনু

রুয়েট শিক্ষক সমিতির নির্বাচন গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ মনোনীত প্যানেল এগিয়ে

পাকিস্তান দলে হার্দিকের মতো ফিনিশার নেই: আফ্রিদি

ক্ষমতা হারানোর ভয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে সরকার: মান্না

রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যা: ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার অটোরিক্সা

বিষধর সাপের কামড়ে প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

চাঁদা না পেয়ে ইউনিয়ন পরিষদে বিএনপি নেতার হামলা, মেম্বারকে মারধর

রিমান্ড শেষে কারাগারে ছাগলকাণ্ডের মতিউর