সোমবার , ১১ ডিসেম্বর ২০২৩ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১১, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন, সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ১৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এই আহ্বান জানান।
আজ সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীতে থাকা বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে (রাজশাহী সেনানিবাস) বাৎসরিক এই অধিনায়ক সম্মেলনে বক্তব্য রাখেন সেনাপ্রধান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, সেনাবাহিনীকে আধুনিকায়নের ক্ষেত্রে বর্তমান সরকারের অবদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সেনাপ্রধান এ সময় বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই রেজিমেন্টের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, বাৎসরিক অধিনায়ক সম্মেলনে আপনাদের উপস্থিতি এই রেজিমেন্টের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এর মধ্যে দিয়ে কোরের প্রতিটি সদস্য আগামী দিনে দেশ সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনে দৃঢ় প্রত্যয়ী হবে বলেও উল্লেখ করেন, সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ।

এর আগে সেনাবাহিনী প্রধান রাজশাহীতে থাকা বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়।

সেনাবাহনীর জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড জেনারেল অফিসার (কমান্ডিং-১১ পদাতিক ডিভিশন) ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া এবং কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সেনাপ্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ১৮তম সম্মেলনে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চা বেচতেন টং দোকানে, এখন সম্পদের পাহাড় বশির ওরফে কালুর!

এবার শিরোইলে গ্রীন পদ্মা কটেজের নির্মাণ কাজের উদ্বোধন

রাবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাহানুর রহমান মৃত্যু

এপস্টেইনের বিচ হাউসে বিল ক্লিনটনের সঙ্গে দেখা গেছে মাইকেল জ্যাকসনকে

রাজশাহীর ক্রীড়া গৌরব ফেরাতে নতুন টুর্নামেন্ট: ভূমিমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি

রাজশাহীর চন্দ্রিমা থানায় ভুয়া এনএসআই গ্রেফতার

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : প্রধানমন্ত্রী

সাংবাদিককে হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিলারমহ