রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে অভিনব কায়দায় অস্ত্র, গুলি পাচার, গ্রেফতার ১

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ৩, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ণ

মাহবুব ইসলামঃ রাজশাহী নগরীতে অভিনব কায়দায় বইয়ের ভিতর চেম্বার করে অস্ত্র বহনের প্রস্তুতির সময় এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার সন্ধ্যার ৭ টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালির আবাহাওয়া অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত অস্ত্র ব্যবসায়ী নগরীর মতিহার থানার ধরমপুর পূর্ব পাড়ার শাহজাহান আলীর ছেলে মো. সাদ্দাম (৩৫)।

র‌্যাব-৫ জানায়, রাজশাহীর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালি থানাধীন আবহাওয়া অফিস(আবহাওয়াপাড়া) এলাকায় অভিযান পরিচালনা অস্ত্র ব্যবসায়ী মোঃ সাদ্দাম কে আটক করে। পরে তাকে তল্লাশী করে লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর পেপার দ্বারা মোড়ানো পাঞ্জেরী মাধ্যমিক বাংলা প্রথম পত্র বই এর ভিতরে পাতা কাটানো বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১টি বিদেশী ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড ৯ এমএম গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্র, ম্যাগজিন, অস্ত্রের গুলিগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেন।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে কাটাখালি থানায় হস্তান্তর করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চারঘাটে ১২৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নোবিপ্রবিতে ‘আন্তর্জাতিক মেশিন ইন্টেলিজেন্স কনফারেন্সের’ উদ্বোধন

হাজরাপুকুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক

আরইউজের সভায় বক্তারা ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে না

রাজশাহীর ৫ আসনে জামায়াতের প্রার্থী: ঘোষণা হয়নি সদর আসনের

বাঘায় বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ: জামায়াত নেতাকর্মীদের বাড়ি ও দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাট

রাজশাহীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

রাজশাহীতে চিকিৎসকদের নিয়ে কর্মশালায় তথ্য ধূমপানের কারণে বছরে বিশ্বে ৮০ লাখ মানুষের মৃত্যু হয়

‘বেনজীর এখন অস্ট্রেলিয়ায়’