• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Headline
ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন “মতের ভিন্নতা থাকুক, হুমকির ভাষা নয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা চাই – আরইউজে সভাপতি” রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, নগদ টাকা ও ৫ মোবাইল জব্দ রাজশাহীতে ট্রাকচাপায় আহত সাংবাদিকের মা ও বাবাসহ পরিবারের ৫ সদস্য প্রাণশঙ্কায়

র‍্যাবের অভিযানে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সনি নিউজ / ১৫১ Time View
Update : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ীতে দুই কোটি টাকার হেরোইনসহ মোঃ ইদিল (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।
গ্রেফতার মাদক ব্যবসায়ী গোদাগাড়ী থানার চরভ‚বনপাড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।

রবিবার (৩ সেপ্টেম্বর) উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় ২ কেজি হেরোইন জব্দ করে র‍্যাব। র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের চরভ‚বনপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী মোঃ ইদিলের বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ আছে। বিষয়টি জানা মাত্রই তার বসত বাড়ীতে পৌছে বাড়ীর চতুরদিক ঘেরাও করে র‍্যাব। এসময় দুইজন ব্যক্তি বাড়ির ভিতর থেকে গেট খুলে পালানোর চেষ্টা করে। পরে একজনকে হাতে নাতে আটক করা হয়। অপর একজন ব্যক্তি গোয়াল ঘরের পিছন দিয়ে কৌঁশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীর বসতবাড়ী তল্লাশী করে তার শয়নকক্ষের ভিতরে থেকে দুই কেজি হেরোইন জব্দ করে। উদ্ধার হেরোইনের সিজার মুল্য দুই কোটি টাকা।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category