শুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ, গ্রেফতার এক

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১, ২০২৩ ৯:৩১ পূর্বাহ্ণ

সাগর শেখ জীবনঃ রাজশাহীর বাঘা উপজেলায় বিপুল পরিমাণ জাল রাজস্ব স্ট্যাম্পসহ শহিদুল ইসলাম (৪০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

প্রতারক শহিদুল ইসলাম বাঘা থানাধীন বালিহার বেতিপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ১,৩১,০০০ (এক লক্ষ একত্রিশ হাজার) পিচ জাল স্ট্যাম্প জব্দ করে র‍্যাব-৫ এর অভিযানিক দল।
র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল জানতে পারে যে, গ্রেফতারকৃত আসামী মোঃ শহিদুল ইসলাম তার বসতবাড়ীতে বিভিন্ন জাল রাজস্ব স্ট্যাম্প তৈরী করে বিক্রি করছে।
বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থল অভিযান করে শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে আসামীর দেয়া তথ্যে বসতবাড়ী তল্লাশী করে তার শয়নকক্ষের ভিতরে খাটের নীচ থেকে উক্ত জাল রাজস্ব টিকিট উদ্ধার করে।
র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে লোক চক্ষুর অন্তরালে নকল রাজস্ব স্ট্যাম্পসমূহ বেচা বিক্রি করে।
এবং সরকারের পাশা-পাশি জনসাধারণের ক্ষতিসাধন করে আসছে।
শহিদুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় প্রতারক আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসেল ভাইপার দেশজুড়ে একটি আতঙ্কের নাম; দংশনের শিকার হলে কী করবেন

শাওনের পরিবারের দায়িত্ব নিল বিএনপি

শাওনের পরিবারের দায়িত্ব নিল বিএনপি

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের ভিন্নমাত্রার ঈদ উদযাপন, আনন্দে আপ্লুত স্বজনরাও

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

অভিনেত্রী শাওনকে ‘ভারতীয় গুপ্তচর’ অ্যাখ্যা, দ্রুত গ্রেফতার দাবি

আরএমপির অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার

রাজশাহীতে শিক্ষক হত্যার অভিযোগে শিক্ষকের ফাঁসি কার্যকর

রুয়েটে অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন

রাজশাহীর ৮টি জেলায় ৩২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন