মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে আরএমপিতে জামায়াতের আবেদন

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ২৫, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৮ জুলাই শুক্রবার দুপুর আড়াইটায় একটি বিক্ষোভ মিছিল রাজশাহী মহানগরীর সদর হাসপাতালের মোড় থেকে সাহেব বাজার হয়ে পূণরায় সদর হাসপাতালে মোড়ে গিয়ে শেষ হবে বলে রাজশাহী মহানগর পুলিশের নিকট একটি আবেদন করেন জামায়াত।

জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সহ দপ্তর সম্পাদক আহসান হাবিব স্বাক্ষরিত আবেদন পত্রটি জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ৫ সদস্যর একটি প্রতিনিধি দল মঙ্গলবার সকাল ১০টায় আরএমপি কমিশনার কার্যালয়ে গিয়ে আবেদন করেন।

তবে এসময় জামায়াত নেতৃবৃন্দকে প্রবেশ পথেই আটকে দিয়ে গেটেই আবেদন পত্রটি গ্রহণ করে পুলিশ সদস্যরা।

আবেদনে বলা হয়, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ২৮ জুলাই শুক্রবার দুপুর আড়াইটায় সদর হাসপাতালে মোড় থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিলকে সম্পূর্ণ করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, ‘রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট দেখা করতে না দিয়েই প্রবেশ পথেই পুলিশ সদস্যরা আবেদন পত্রটি গ্রহণ করেন এবং তারা আশ্বাস দিয়েছেন, কমিশনার পত্রটি দেখে সিদ্ধান্ত নিয়ে জানাবেন। আমরা আশা করছি পুলিশ কমিশনার আমাদের সমাবেশের অনুমতি দেবেন। আমরা শান্তিপূর্ণ একটি বিক্ষোভ করতে চাই।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ভারতের আগ্রাসনের প্রতিবাদে রাজশাহী মহানগর তাঁতীদলের বিক্ষোভ

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে সন্ত্রাস-চাঁদাবাজি ও অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক নেতা আব্দুল আউয়ালের পিতার ইন্তেকাল

মেয়াদোত্তীর্ণ অনুমতি দেখিয়ে অবৈধ বালু উত্তোলন: লালপুরে সংঘাত চরমে

পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ডিসি আমরা বৈষম্যহীনভাবে কাজ করতে চাই

রাজশাহীতে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

স্যার দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন, না হলে বেইনসাফ হবে’

রাজশাহী নগরীর পাবলিক টয়লেট সংস্কারের দাবিতে তাগিদ