বুধবার , ১৯ জুলাই ২০২৩ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আন্দোলনের মাধ্যমেই সরকারকে পদত্যাগে বাধ্য করার হুসিয়ারি রিজভীর

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ১৯, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ নামক দলটির রুচি বিকৃত হয়ে গেছে। পদযাত্রার মাধ্যমে শেখ হাসিনার অবৈধ সরকারকে বিদায় দিতে হবে। শেখ হাসিনাকে গণতন্ত্র হত্যাকারী উল্লেখ করে
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের গায়ে যদি আবারো আঘাত করা হয় তাহলে পাল্টা আঘাত হানবে জনগণ।

আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুসিয়ারি উচ্চারণ করেন তিনি। ক্ষমতাসীন দল আ’লীগ সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্বাধায়ক সরকার পুন:প্রতিষ্ঠার এক দফা দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত পদযাত্রার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, কিছু কিছু পুলিশ বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে। আমার ভাই রাজশাহীর গৌরব আবু সাঈদ চাঁদ সহজ-সরল মানুষ, সত্য কথাই বলে। তিনি বক্তব্য রেখেছেন, আপনি প্রধানমন্ত্রী পদ্মা ব্রিজ থেকে ম্যাডামকে টুকুস করে ফেলতে চাইলেন। নোবেল জয়ী ড. ইউনূসকে ফেলতে চাইলেন তখন কিছু হলো না। বিএনপি নেতা মিনু বলেন, আজ চাঁদের একটা বক্তব্যেকে কেন্দ্র তাকে গ্রেফতার করা হলো। তার পরিবারের সবাইকে কী একটা দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। আমরা প্রতিরোধ করতে পারতাম। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিষেধ করেছেন। আজও তিনি বলেছেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

নদীর সমস্ত স্রোত যেমন সাগরে মেশে, এই অবৈধ সরকারকে জনতার স্রোতে দেশ ছেড়ে চলে যেতে হবে। তিনি আরো বলেন, আমার ভাই আবু সাঈদ চাঁদ এখন আগের চেয়েও বড় নেতা হয়ে গেছেন। তিনি এখন আর ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান নাই, ওই উপজেলার চেয়ারম্যান নাই, জেলার সভাপতিও নাই। আরে উনি এখন জাতীয় বীর হয়ে গেছেন। বিএনপির রাজশাহী মহানগরী আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুন অর রশিদ মামুনের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সরেজমিনে দেখা যায়, পদযাত্রা ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। আ’লীগ সরকারের অধীনে আর কোনও নির্বাচন নয়, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। পদযাত্রার চলাকালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে বহু উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বিয়ে করলেন সারজিস আলম

রুয়েট ও রাবিতে কর্মরত ৫ আগস্ট হামলার আসামীরা ধরা ছোয়ার বাইরে, নীরব প্রশাসন!

রাজশাহীর দূর্গাপুরে বিজয় দিবসেও পরিত্যক্ত শহীদ মিনার

রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচনে ভোট দিলেন রাসিক মেয়র

নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে মহিলা পরিষদের মানববন্ধন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মেজর জেনারেল (অব:) শরীফের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি

রাজশাহীতে জমি দখলের অভিযোগ, মালিককে হত্যার হুমকি—থানায় লিখিত অভিযোগ

দ্বার খুলছে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার দুই

সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশে রুয়েটে নেসকো’র নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত