সোমবার , ৮ মে ২০২৩ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আগামীতে রাজশাহীকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: খায়রুজ্জামান লিটন

প্রতিবেদক
সনি নিউজ
মে ৮, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ

ইফেতেখার আলম বিশাল: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীর উন্নয়ন দৃশ্যমান হয়ছে। আমি আরো নির্বাচিত হলে আগামীতে আরো ঝকঝকে তকতকে শহর হবে রাজশাহী। এই প্রথমবারের মতো কোন কোম্পানি ইউএস বাংলা রাজশাহীতে ভ্রমনের জন্য ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে। যেটি আগে চিন্তার করা যায়নি। আগামীতে রাজশাহীকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে।

সোমবার (০৮মে) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে রাজশাহী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী নগরীকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি।আরো সাজানো হবে। এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে কর্মসংস্থান। কারণ এই উন্নয়ন ও সৌন্দর্য্য ধরে রাখতে প্রয়োজন অর্থনেতিক প্রবাহ। সেটি এবার করতে চাই। রাজশাহী থেকে কলকাতা রেল ও বাস যোগাযোগ, নৌপথ, নৌবন্দর স্থাপন কাজ এগিয়ে চলেছে। বিসিক-২ উন্নয়ন কাজ এগিয়ে চলেছে, চামড়া শিল্প অঞ্চল গড়ে তোলা হচ্ছে। রাজশাহীকে পূর্ণাঙ্গ শিক্ষানগরী রূপে গড়ে তুলতে রাজশাহীতে কৃষি বিশ^বদ্যালয় স্থাপন করতে চাই। আমি নির্বাচিত হলে সবই সম্ভব হবে।

সভায় যেকোন অপপ্রচার রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান রাসিক মেয়র।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান। বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান সভামঞ্চে উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন ৩য়/৪র্থ শ্রেণী কর্মচারী, রাজশাহী জেলা ও মহানগরের সভাপতি এহসানুল কবির, ৩য়/৪র্থ শ্রেণী কর্মচারী রাজশাহী কলেজের সভাপতি মনোয়ার হোসেন মুন, প্রধান সহকারী জাফর আলী, ৩য়/৪র্থ শ্রেণী কর্মচারী, রাজশাহী সরকারি সিটি কলেজের সভাপতি মঈন উদ্দিন মামুন, ৩য়/৪র্থ শ্রেণী কর্মচারী রাজশাহী সরকারি মহিলা কলেজের সভাপতি নুরুল ইসলাম, ৩য়/৪র্থ শ্রেণী কর্মচারী নিউ গভঃ ডিগ্রি কলেজের সভাপতি শফিকুল ইসলাম সুইট, শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের আঃ ওয়াদুদ তাহসান প্রমুখ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাবি শিক্ষার্থীকে হেনস্তা ও মারধর: বহিরাগত দুই যুবক গ্রেপ্তার

রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিএনপির গণসমাবেশে নেতা-কর্মীদের বিশ্রামের প্যান্ডেল ভেঙ্গে দিয়েছে পুলিশ

সাংবাদিকদের সঙ্গে স্যাট একাডেমির আলোকযাত্রা: শিক্ষার নব দিগন্তে এক দশকের আত্মত্যাগ ও সাহসিকতা

How to become popular without being charming

হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া

উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের পিটুনিতে আহত সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

রাজশাহীতে নিয়ন্ত্রণহীন সবজির বাজার, বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

সাফল্যের কৃতিত্ব স্মরণ করতে ভুলেননি বক্সার সেলিম

রাজশাহী সিটি নির্বাচনে মেয়রসহ ১৭৪ জনের মনোনয়নপত্র জমা