• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়  নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আজিজ কাজলের শরতের দুটি কবিতা

sonynews / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

নাগরিক কাশবাস

সিনথেটিক নরম ঘাসে লুকিয়ে আছে মানুষপোকা। পরিবেশবাদী পোকাগুলো ফুটন্ত কড়াইয়ে অঙ্গার হচ্ছে;
তাদের রেশমি সুতার বাকলপিষে তৈরি হচ্ছে অনাহূত ঝড়ের ইতিহাস—এখানে নম্র-শরতের কোনো এন্ট্রি নেই।
আছে বড়সড় কোনো ফটোফ্রেমের ভ্রম; শুকনা দলা।

কংক্রিট মাচাঙের ভুল ডালে লতিয়ে উঠি, হয়ে যাই অধীর
নাগরিক-ছাওয়াল—শত্রু-ঘন অন্ধকার ছেড়ে দাঁড়াই
উঠানে।

শরৎফুলের মৌ-ঘাট ফেলে, গো-ধুলার গরুগুলো বাড়ির
কাছে আসছে—এদিকে আবারও ভুল পাঠে লিখে ফেলি
শরতের নতুন কবিতা!

****

শরৎ ঘাটে

তোমার নীরবতা আজ শরতের বিষণ্ন নাগরিক;
এলোকেশে চুল ঝাড়ো, অথচ ফোটে না ধবধবে শরতের
কাশফুল; তোমার মনমিতি বাষ্প হয়ে হয়ে উঠছে—
পাটশাক আর লাল করলার উজ্জ্বলতা ঠিকই বাড়ছে!

একটি রুমাল পড়ে আছে কুয়াশা মাখা শিশিরে,
ঠিক তোমার মায়ায় ফোটা নোলকসোনার ডালে;
আমি ধীবরের শাশ্বত প্রেমই বুঝি আর ডোমের রঙে
ঝাঁজি বিষণ্ন তোমায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category