সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সুলতান ভাই কাচ্চি’র ম্যানেজারকে গুলি

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ২:৩১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জে বাকবিতণ্ডার এক পর্যায়ে রেস্তোরাঁ ম্যানেজারকে গুলি করেছেন ভবন মালিক আজহার তালুকদার।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে শহরের চাষাঢ়া বাগে জান্নাত এলাকার আঙ্গুরা শপিং কমপ্লেক্সে অবস্থিত সুলতান ভাই কাচ্চি নামে একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

এসময় ধ্বস্তাধস্তিতে আজহার ও তার মেয়ে আহত হন।

কাজল নামের আহত ম্যানেজারকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান।

তিনি জানান, পুলিশে আজহারকে আটক করে তার বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল আঙ্গুরা শপিং কমপ্লেক্সের মালিক আজহার ও রেস্তোরা কর্তৃপক্ষের। এ নিয়ে রাতে রেস্তোরাঁয় ম্যানেজারের সঙ্গে কথা কাটাকাটি হয় আজহারের। এক পর্যায়ে ধ্বস্তাধস্তি হয়। এসময় আজহার ম্যানেজারকে গুলি করেন।

ভবনের একটি সূত্র জানায়, মূলত পানির লাইন নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা চলছিল। এ নিয়েই আজ দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এদিকে আজহার আগ্নেয়াস্ত্র কোথায় পেলেন, অস্ত্র রাখার লাইসেন্স আছে কি না তার সে বিষয়ে এখনও কিছু নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাসিকের প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন

দিল্লিতে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মিথিলা

যাত্রী নিয়ে প্রথমবার ঢাকায় পৌঁছাল কক্সবাজার এক্সপ্রেস

মোহনপুরে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ভাষা শহীদদের মাগফিরাত কামনায় রাজশাহী মহানগর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া

আরএমপিতে নতুন কমিশনার জিল্লুর রহমান, রাজশাহীর জেলা পুলিশেও রদবদল

এক টাকার সাংবাদিক মুন্নি সাহা গ্রেফতার

Events Held In Paris Beautifull And Amazing Things

গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না

গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না

‘গেরিলা প্রশিক্ষণের’ দায় স্বীকার করে মেজর সাদিকের স্ত্রীর জবানবন্দি