মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শিগগিরই সীমান্তে গোলাগুলি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ণ

মিয়ানমার সীমান্তে গোলাগুলির ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় অচিরেই সীমান্তে গোলাগুলি বন্ধ হওয়ারও আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার সকালে রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও শক্তিশালী করা হয়েছে।
উদ্বোধনের পর তিনি জাদুঘরটি ঘুরে দেখেন।

আসাদুজ্জামান খান বলেন, গত ৫ সেপ্টেম্বরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক না কেনো তাদের আইনের আওতায় আনা হবে। সরকারি চাকরি করলেও তাদের আইনের মুখোমুখি হতে হবে।

এ সময় মন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় রাজশাহী অঞ্চলে শতাধিক পুলিশ সদস্য শহীদ হয়েছেন। তাদের বীরত্বগাঁথা ও দেশপ্রেমের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাদুঘর প্রতিষ্ঠা করা হলো। এর মাধ্যমে শহীদদের স্মরণ করা হচ্ছে। তাদের অবদান কখনো ভুলবে না বাংলাদেশ।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশ লাইন্সেই মাদক ও জঙ্গি বিরোধী এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সেখানে তিনি ‘মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন এবং শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। স্বাগত বক্তব্য দেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সালমানের নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নেপথ্যে কী?

রাসিক মেয়রের সাথে বোয়ালিয়া থানার নবনিযুক্ত ওসির সৌজন্য সাক্ষাৎ

চাকরি হারানোর শঙ্কায় সচিবালয়ের কর্মচারীরা, আন্দোলনের ভাগ্য নির্ধারণ আজ

রাজশাহীতে ফেনসিডিলের বিছানা উদ্ধার: গ্রেফতার ১

রাজশাহীতে রেডা‘র আবাসন মেলা পরিদর্শনে রাসিক মেয়র

শহর রক্ষা বাঁধ দখলমুক্ত করতে জেলা প্রশাসন-পাউবোর অভিযান

রাজশাহীতে দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, র‍্যাব-৫ এর

ধর্ষণ মামলার আসামী রাজশাহী বিএম কলেজ অধ্যক্ষ মারুফ বহালতবিয়তে

বরেন্দ্র কলেজে রুবি জয়ন্তীর বর্ণাঢ্য সূচনা, দিনব্যাপী আয়োজন