রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সংসদীয় কমিটির সভাপতি পদ হারালেন খন্দকার মোশাররফ

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১৫, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ
সংসদীয় কমিটির সভাপতি পদ হারালেন খন্দকার মোশাররফ

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের পদ হারানোর পর এবার সংসদীয় কমিটির সভাপতি থেকে বাদ পড়লেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে সরকারদলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে সভাপতি করা হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদে স্থায়ী কমিটির পূর্ণগঠন করা হয়।

একই সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মতিয়া চৌধুরীকে সংসদীয় উপনেতা হওয়ায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। অন্যদিকে স্থানীয় সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে।

২০০৮ সালের নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে নির্বাচিত হন খন্দকার মোশাররফ হোসেন। তাকে প্রথমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরে তিনি স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে মন্ত্রিসভা থেকে বাদ পড়েন খন্দকার মোশাররফ হোসেন।

মোশাররফের অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয় না। সর্বশেষ বৈঠক হয়েছিল গত বছরের ১৩ মার্চ। গত এপ্রিলের শেষদিকে তিনি সুইজারল্যান্ডে চলে যান। গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের পরে দলটির উপদেষ্টা পরিষদের সদস্যপদ থেকেও তাক বাদ দেওয়া হয়।

এদিন খন্দকার মোশাররফ হোসেনের ব্যক্তিগত নম্বরে কল দিলে তিনি দেশের বাইরে অবস্থান করছেন বলে জানান। এসময় সংসদীয় কমিটি পুনর্গঠনের বিষয়ে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তিনি কল কেটে দেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাছের পোনা অবমুক্ত করলেন কর্নেল তানভীর হোসেন

পেশোয়ারের সেনা শিবিরে আগুন

দেশের প্রয়োজনে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত ইনফ্যান্ট্রি রেজিমেন্ট: সেনাপ্রধান”

রাজশাহী অঞ্চলে নামছে ভূগর্ভস্থ স্তর, দুশ্চিন্তায় পড়েছে গ্রামীন জনপদ

বস্তির ভবিষ্যৎ রক্ষায় যুবদের প্রতিবাদ, মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর বার্তা”

যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় উন্নয়ন করতে পারছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় উন্নয়ন করতে পারছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

4 Best things your fitness trainer Is thinking during your ses

4 Best things your fitness trainer Is thinking during your ses

রাজশাহীতে এতিম শিশুদের মাঝে উপহার বিতরণের মধ্য দিয়ে তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন