• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

কারামুক্ত হলেন কাটাখালির সাবেক পৌর মেয়র আব্বাস আলী

প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ৫:৫৭

কারামুক্ত হলেন কাটাখালির সাবেক পৌর মেয়র আব্বাস আলী

নিজস্ব প্রতিবেদকঃ এক বছর আগে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন রাজশাহীর কাটাখালী পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র আব্বাস আলী।সেই মামলায় কারাগারে গিয়েছিলেন।

এক বছর পর রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় জামিন মঞ্জুর করেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। সাইবার আদালতে সাবেক মেয়র আব্বাসেরও জামিন হয়। সন্ধায় জামিনের কাগজ আসার পর নিয়ম নীতি মেনেই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে জেল খানা থেকে মুক্তি দেওয়া হয়।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে কিছু অনুসারীকে নিয়ে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

উল্লেখ্য, কাটাখালীতে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর কথা বলার অডিও ছড়িয়ে পড়ে গত বছরের নভেম্বরে। একটি ঘরোয়া বৈঠকে আলাপচারিতার ওই অডিও ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে আব্বাস আলী আত্মগোপন করেন।
পরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে স্থানীয় সরকার বিভাগ প্রথমে সাময়িক এবং পরে স্থায়ীভাবে মেয়রের পদ থেকে আব্বাস আলীকে বরখাস্ত করে। পর পর দুবার নৌকা নিয়ে পৌরসভার মেয়র হওয়া আব্বাস আলী এই ঘটনার পর আওয়ামী লীগের দলীয় পদও হারিয়েছেন ।
সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ সংবাদ

প্রচণ্ড রাগের সময় কী করবেন?
মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২ ৫:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮