সোমবার , ১৪ নভেম্বর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবিতে পোষ্যকোটা বাতিলের দাবি মানববন্ধন

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১৪, ২০২২ ১:০৭ অপরাহ্ণ
রাবিতে পোষ্যকোটা বাতিলের দাবি মানববন্ধন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতকে ভর্তির ক্ষেত্রে পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। রোববার (১৩ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দীয় লাইব্রেরির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি জানান।

মানববন্ধনে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে অনিয়ম চলে আসছে সে অনিয়ম বন্ধ করার জন্য আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। শিক্ষকদের কাছে এই অনিয়মগুলোকে রুখে দিতে বারবার অনুরোধ জানিয়েছি। যারা গরিব মেধাবী শিক্ষার্থী তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়, কিন্তু তাদেরকে বঞ্চিত করে পৈতৃক কোটায় ছেলে-মেয়েদের ভর্তি করানো হয়। এটা যদি বন্ধ না করা হয় তহলে আমাদের এ আন্দোলন আরো কঠোর হবে।

আব্দুল মজিদ অন্তুর বলেন, আমরা তিনটি দাবি নির্ধারন করেছি। প্রথমত, ভর্তি পরীক্ষায় ফেল করার পরেও যারা ভর্তির সুযোগ পেয়েছে তাদের ভর্তি বাতিল করতে হবে, দ্বিতীয়ত, পোষ্য কোটা বাতিল করতে হবে তৃতীয়ত, ভর্তি জালিয়াতির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

কর্মসূচিতে রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মিলন হোসেন বলেন, যারা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী তাদের জন্য কোটা ব্যবস্থা চালু করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এদের সন্তানরা কোনো অর্থেই সুবিধাবঞ্চিত নয়। ভর্তি পরীক্ষায় যেখানে পাশ নম্বর ৪০, সেখানে তাদেরকে ৩০ নম্বরেও ভর্তি করা হচ্ছে। অনতিবিলম্বে তাদের ভর্তি বাতিলসহ পোষ্য কোটা বাতিল করতে হবে।

দর্শন বিভাগের শিক্ষার্থী আশিকউল্লাহ মুহিবের সঞ্চালনায় মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মুখ খুললেন মরিয়মের মা, বললেন অপহরণ করা হয়েছিল

নগরীতে ৫৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় দুই ফিলিস্তিনি নিহত

Make Realtionship Years Lights Fill Kind In USA

রাজশাহীতে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে আরএমপিতে জামায়াতের আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি বিজিবি’র, রাজশাহী সেক্টরে মোতায়েন প্রায় ৪ হাজার সদস্য

‘গঠনমূলক সম্পর্ক নষ্ট করে’ এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান মোদির

চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যাত্রী নিয়ে প্রথমবার ঢাকায় পৌঁছাল কক্সবাজার এক্সপ্রেস

নগরীতে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, অভিযোগ দিয়ে মিলছে না প্রতিকার