Saturday , 28 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভবন হস্তান্তরের আগেই ২০ স্থানে ফাটল

প্রতিবেদক
sonynews
November 28, 2026 8:02 am

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে জেলার
হাকিমপুর (হিলি) উপজেলার ছাতনী রাউতারা জেএম ফাযিল মাদ্রাসার নবনির্মিত একতলা একাডেমিক নতুন ভবন নির্মাণে স্মরণকালের  ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। ভবন হস্তান্তরের আগেই
প্রায় ২০টি স্থানে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে। দেয়ালে সামান্য চাপ দিলেই খসে পড়ছে পলেস্তারা। দরজা-জানালায় নিম্নমানের কাঠ ব্যবহারের অভিযোগও উঠেছে।স্থানীয়রা বলছে,সংশ্লিষ্ট বিভাগের একশ্রেণির কর্মকর্তার যোগসাজশে ঠিকাদার এমন নজিরবিহীন অনিয়ম করেছে।স্থানীয় অভিভাবক মহল ও শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, যেখানে শত শত কোমলমতি শিক্ষার্থীরা অবস্থান করবে,সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণে অনিয়ম-দুর্নীতির সঙ্গে যারা জড়িত রয়েছে,তাদের দৃশ্যমান কঠোর শাস্তির আওতায় নিয়ে আশা সময়ের দাবি।একইসঙ্গে তারা দুর্নীতি দমন কমিশনের (দুদুক) হস্তক্ষেপ ও
ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের দাবি করেছেন।
এদিকে দূর থেকে দেখলে মনে হবে আধুনিক নকশায় নির্মিত দৃষ্টিনন্দন একটি একাডেমিক ভবন। নতুন রং, আকর্ষণীয় নকশা ও সাজানো প্রবেশমুখ সহজেই সবার নজর কাড়ে। কিন্তু কাছে গেলেই বেরিয়ে আসছে নির্মাণকাজের নানা ত্রুটি ও অনিয়ম। ভবনের মেঝে, প্রবেশমুখ ও বারান্দার অন্তত ২০টি স্থানে ফাটল দেখা দিয়েছে। দেয়ালে সামান্য চাপ দিলেই খসে পড়ছে পলেস্তার। দরজা-জানালায় নিম্নমানের কাঠ ব্যবহারের অভিযোগও উঠেছে।
শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বশীলদের যোগসাজশে এমন নিম্নমানের কাজ করায় হস্তান্তরের আগে ভবনে ফাটল ও নানা ত্রুটি দেখা দিয়েছে।যে প্রতিষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সেই প্রতিষ্ঠানের ভবন নির্মাণে এমন অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
অথচ  আনুষ্ঠানিকভাবে এখনো ভবনটি হস্তান্তর করা হয়নি। এ অবস্থায় নির্মাণকাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকমহল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ভবনটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় এক কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। দরপত্রে ৫ শতাংশ কম দরে এক কোটি ১২ লাখ ৪২ হাজার ৭৭৫ টাকায় কাজটি পান ঠিকাদার হাবিবুর রহমান। ২০২৩ সালের ৩০ নভেম্বর তাঁকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী, একতলা একাডেমিক ভবনটির চারতলা ভিত্তি নির্মাণ, স্যানিটারি, পানি সরবরাহ ও বিদ্যুতায়নের কাজ অন্তর্ভুক্ত ছিল। কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয় ১২ মাস।
তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। প্রায় দুই বছর পর চলতি মাসে নির্মাণকাজ শেষ করে ভবনটি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, সদ্য রং করা ভবনটির বাইরের অংশ বেশ আকর্ষণীয় হলেও ভেতরে ও প্রবেশমুখে রয়েছে নানা ত্রুটি। প্রবেশমুখের মেঝে দেবে গিয়ে সেখানে ফাটল তৈরি হয়েছে। বারান্দার বিভিন্ন স্থানেও ফাটল দেখা গেছে। প্রতিটি কক্ষের দরজায় ফাটল রয়েছে। কয়েকটি দরজার কাঠ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এছাড়া মেঝেতে মোজাইক নির্মাণে পাথর ও সিমেন্টের পরিমাণ কম ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা। দেয়ালের পলেস্তারা এতটাই দুর্বল যে সামান্য চাপ দিলে তা খসে পড়ছে।
একাধিক শিক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করে বলেন, ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বশীলদের যোগসাজশে নিম্নমানের কাজ করা হয়েছে। ফলে ভবন হস্তান্তরের আগে বিভিন্ন সঅন্তত ২০টি স্থানে ফাটল দেখা দিয়েছে। দেয়ালে সামান্য চাপ দিলেই খসে পড়ছে পলেস্তার। দরজা-জানালায় নিম্নমানের কাঠ ব্যবহার করা হয়েছে।
অভিভাবক খাইরুল ইসলাম বলেন, একাডেমিক ভবন নির্মাণের পরপরই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে বোঝা যায়, কতটা নিম্নমানের কাজ করা হয়েছে। দেয়ালে চাপ দিলে পলেস্তার খসে পড়ছে। তাই ভবনটি হস্তান্তরের আগে কারিগরি পরীক্ষা করার জোর দাবি জানান তিনি। তা না হলে এ ভবনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে যাবে।
মাদ্রাসার শিক্ষক মমতাজ বেগম বলেন, ভবনের পলেস্তারা করার সময় ঠিকাদারের লোকজন অল্প পরিমাণ সিমেন্ট ব্যবহার করেন। তখন প্রতিবাদ করেও লাভ হয়নি। এখন দেয়ালের পলেস্তারা খসে পড়ছে।
এবিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান বলেন, ভবনের বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় বিষয়টি মাদ্রাসার বর্তমান সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাজাহারুল ইসলামকে জানানো হয়েছে।
এবিষয়ে ঠিকাদারের ব্যবস্থাপক উজ্জ্বল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ভবনের ফাটলের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ফাটলগুলো আবার মেরামত করে দেওয়া হবে।
এবিষয়ে ভবন নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন বলেন, ভবন পরিদর্শন করে দেখা গেছে মুল ভবনে কোনো ফাটল নাই। ভবনের পার্শ্ববর্তী স্থানে কিছু সমস্যা আছে সেটা ঠিক করে দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে  দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন বলেন, হ্যাঁ বিষয়টি শুনেছি। আমি আগামী সপ্তাহের সশরীরে গিয়ে ভিজিট করব, দেখবো কোথায় ত্রুটি বিচ্যুতি আছে।
এবিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহেদুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তো চিকিৎসার জন্য ব্যাঙ্গালো আছি। রুটিন চেকআপে এসেছি। আমি বিষয়টি নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট প্রকৌশলীদের জানাবো।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ড্রেনের ওপর ধসে পড়লো পাকা বাড়ি, ঝুকির মধ্যে পার্শ্ববর্তী বসবাসকারীরা

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্স অ্যাসোসিয়েশন অব রাজশাহীর উদ্যোগে পাবলিকিয়ান মিলনমেলা, সংবর্ধনা অনুষ্ঠান

১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

পাওনা টাকা নিয়ে বিরোধ, ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ পুলিশ সদস্যের

রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

রাজশাহীতে খাদ্য নিরাপত্তা অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

বিয়ের প্রথম রাতেই ঐশ্বর্যর সাথে এই কাজ করেছিলেন অভিষেক বচ্চন

মানবতাবিরোধী অপরাধে রাজশাহীতে ২ আসামি গ্রেপ্তার

রাজশাহীর চর মাঝারদিয়াড়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

Today it’s seen all around the web; on templates,