Friday , 27 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে মাদক সেবনের অপরাধে যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
November 27, 2026 1:49 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের  অপরাধে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ।

আজ ২৭ নভেম্বর রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় দাশপুকুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান (২২)-কে গ্রেপ্তার করে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে মেহেদী হাসানকে ১ (এক) বছর সশ্রম কারাদণ্ড ও ৫ (পাঁচ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রাজশাহী মহানগরীতে মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে আরএমপির নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন