Sunday , 15 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
November 15, 2026 5:10 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা এলাকায় পূর্ববিরোধের জেরে একটি খাবারের দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। রোববার (১৫ নভেম্বর) রাত ৩টার দিকে নগরীর কমিশনার গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— জিয়ারুল (৩৮), মো. আল আমিন (৩৮), শিমুল (২৮), জিসান (২১) এবং মো. মিঠুন (৫৩)। তারা সবাই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকার বাসিন্দা।

এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খরবোনা নদীর ধারে শ্মশানের প্রাচীরসংলগ্ন এলাকায় মোসা. মিলির খাবারের দোকানে পূর্বশত্রুতার জেরে সংঘবদ্ধ হয়ে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন করে।

এ ঘটনায় ভুক্তভোগী মোসা. মিলি বাদী হয়ে বোয়ালিয়া থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

অন্যদিকে, একই এলাকায় রাজনৈতিক প্রতিহিংসা, আক্রোশ ও পূর্ববিরোধের জেরে মো. সম্রাট (৩২) ও মো. শাহিনুর (৩২) নামের দুই ব্যক্তির ওপর হামলার অভিযোগও পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহযোগী সংগঠন যুবলীগের পলাতক নেতা জিয়ারুল, আল আমিন ও শিমুলসহ ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

হামলার একপর্যায়ে জিয়ারুল ও আল আমিন ধারালো রামদা দিয়ে যথাক্রমে সম্রাটের বুকের সামান্য নিচে এবং শাহিনুরের বাম হাতে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সম্রাটের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও এসআরবি-৫-এর টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-৫, রাজশাহীর একটি অভিযানিক দল রোববার রাত ৩টার দিকে বোয়ালিয়া থানার কমিশনার গলি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামলার এজাহারনামীয় চার আসামি জিয়ারুল, মো. আল আমিন, শিমুল ও জিসান এবং তদন্তে প্রাপ্ত আসামি মো. মিঠুনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃত পাঁচজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাকরি জাতীয়করনের দাবিতে রাকাব-এসইসিপি’র কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন 

রাবিতে শিবির সভাপতির কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের খবর ‘গুজব’

রাজশাহীতে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার ইফতার মাহফিল

স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি পেলেন তরুণী, যেভাবে মৃত্যু হবে তার

রাজশাহীতে মাদক নিরাময় কেন্দ্র বন্ধে ষড়যন্ত্র ও হামলার অভিযোগ

নোয়াখালীতে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার

নোয়াখালীতে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত

বিকাশ-নগদে প্রতারণা: রাজশাহীতে ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন নাশকতার প্রস্তুতি, ৬ কেজির বেশি গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার