Saturday , 14 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ 

প্রতিবেদক
sonynews
November 14, 2026 7:26 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন, নগদ অর্থ এবং রবি মৌসুমের কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মোহনপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন পবা-মোহনপুর আসনের সাংসদ অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
জানা গেছে,২০২৫-২৬ অর্থবছরের আওতায় মোহনপুরে ৫০ জন কৃষকের মাঝে একটি করে পেঁয়াজ সংরক্ষণের ‘এয়ার ফ্লো মেশিন’ বিতরণ করা হয়। পাশাপাশি এই মেশিন স্থাপনে ঘরের জন্য প্রত্যেক কৃষককে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সরিষা, মসুর, খেসারি এবং অড়হর ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, “কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। বর্তমান সরকার কৃষকদের বিভিন্ন প্রণোদনা সহায়তা দিয়ে কৃষির উন্নয়ন ও কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে।” এয়ার ফ্লো মেশিনের উপকারিতা তুলে ধরে তিনি বলেন, “এই মেশিন ব্যবহারের মাধ্যমে কৃষক তাদের উৎপাদিত পেঁয়াজ দীর্ঘকাল সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে একদিকে পচন থেকে পেঁয়াজ রক্ষা পাবে, অন্যদিকে কৃষকরা বাজারে এর ন্যায্য দাম পাবেন। এই পদ্ধতি বাজারে পেঁয়াজের ঘাটতি পূরণে ভূমিকা রাখবে এবং বিদেশ থেকে পেঁয়াজ আমদানির নির্ভরতা অনেকাংশে কমিয়ে আনবে।”এছাড়াও চলমান রবি মৌসুমে সার সরবরাহ নির্বিঘ্ন রাখতে এই দিনে সার ডিলার ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মিলন। এ সময় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “সার নিয়ে কোনো কারসাজি বরদাস্ত করা হবে না। বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই, তবে কিছু অসাধু ব্যবসায়ী সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে।” এ বিষয়ে উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন তিনি।মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  কামরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সম্পাদক মাহবুব-অর-রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, উপজেলা কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক সহ প্রমুখ। এছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী কৃষরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে আন্তজেলা ডাকাত সন্দেহে আটজন আটক, গণপিটুনিতে একজন নিহত—সাতজন হাসপাতালে

ধানখেতে অজ্ঞাত নারীর নগ্ন মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা

জ্বালানি তেল পরিবহন করবে না লরিগুলো, আসছে ঘোষণা

জ্বালানি তেল পরিবহন করবে না লরিগুলো, আসছে ঘোষণা

রাজশাহীতে পত্রিকার এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত সম্পাদক অপু

আরএমপির অভিযানে গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আরএমপির অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৫

রাজশাহীতে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে আরএমপিতে জামায়াতের আবেদন

দূর্গম চরে ৫ কোটি টাকার হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

এবার রাবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ভর্তি পরীক্ষা জালিয়াতিতে সংশ্লিষ্টতার অভিযোগ

রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ