Friday , 13 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব হত্যা: ১৫ দিন পর চার আসামি গ্রেপ্তার, উদ্ধার হাতুড়ি ও অটোরিকশা

প্রতিবেদক
sonynews
November 13, 2026 12:27 pm

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব রানা (১৬) হত্যাকাণ্ডের ১৫ দিন পর চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশাও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটী গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে মো. হাবিবুল বাসার শিমুল ও তার স্ত্রী জোহুরা বেগম। অপর দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া গ্রামের মৃত রমজান আলীর বিশ্বাসের ছেলে মো. সুজন এবং বাগানপাড়া গ্রামের মো. মতিউর রহমানের ছেলে মো. আব্দুল হালিম।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় কিশোর সিহাব রানা। ওই দিন রাত আনুমানিক ৮টার দিকে হাবিবুল বাসার শিমুল ২০০ টাকা ভাড়ায় সিহাবের অটোরিকশায় দিগ্রাম যাওয়ার কথা বলে রওনা দেন।

পূর্বপরিকল্পনা অনুযায়ী, গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে পৌঁছালে পেছন থেকে লোহার হাতুড়ি দিয়ে সিহাবের মাথায় পরপর দুটি আঘাত করেন শিমুল। এতে সিহাবের মৃত্যু হলে তার মরদেহ রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তিনি।

এদিকে সিহাব বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সন্ধান না পেয়ে ২৮ অক্টোবর তার বাবা মো. সোহেল রানা গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর ৩১ অক্টোবর সকাল আনুমানিক ৮টার দিকে কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশের একটি ধানক্ষেত থেকে সিহাবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা মো. সোহেল রানা বাদী হয়ে ১ নভেম্বর গোদাগাড়ী মডেল থানায় হত্যা, চুরি, আলামত গোপন ও অপরাধে সহায়তার অভিযোগে দণ্ডবিধির ৩০২/৩৭৯/২০১/৩৪ ধারায় মামলা করেন। মামলাটির এফআইআর নম্বর-০১ এবং জিআর নম্বর-৩৪৫।

রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সামসুল আলম, গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাজ্জাক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া সেলের মুখপাত্র সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালি দিয়ে দিনে কয়টি জাহাজ যেতে পারবে, ঠিক করে দিল ইরান

খড়খড়িতে ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ৫১ সদস্যের বণিক সমিতি গঠিত

রাবির বিতর্কিত শিল্পকর্মের ব্যাখ্যা ‘দাঁড়িপাল্লা এখানে ওজনের যন্ত্র নয়, ৭১-বিরোধী গোষ্ঠীর প্রতীক’

দেড় দশক পর রাজশাহীর মাদ্রাসা মাঠে হতে যাচ্ছে জামায়াতের সম্মেলন

সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে: ভয়েস অফ আমেরিকা

২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ গ্রেপ্তার ১

১৫ কার্যদিবসে সচল হবে নরেন্দ্রপুর কাঁচার বিলের ব্রীজ: পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রেলগেট থেকে নওহাটা পর্যন্ত দৃষ্টিনন্দন সড়কবাতি উদ্বোধন করলেন রাসিক মেয়র