Friday , 13 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ

প্রতিবেদক
sonynews
November 13, 2026 2:16 am

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) বাঘের মোড়ে নির্মাণাধীন মেসার্স রহমান এ্যাগ্রো কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদের অভিযোগ উঠেছে।এ ঘটনায় বৃহস্পতিবার (১২নভেম্বর) ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।কিন্ত্ত সারগুলো জব্দ করে নায্যমুল্য কৃষকের মাঝে বিক্রি না করে,শুধুমাত্র ২০ হাজার টাকা জরিমানা করার ঘটনাকে অনেকে বলছে গুরু পাপে লঘু দন্ড। এ ঘটনার ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কোল্ড স্টোরের লোকজনের বিরুদ্ধে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রহমান হিমাগার কর্তৃপক্ষ সার মজুদ করেছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ২৮০ বস্তা সার অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে স্থানীয় কৃষকেরা এসব সার তাদের মধ্যে নায্যমুল্য বিক্রির দাবি করেছেন।স্থানীয় কৃষকেরা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,তারা এক বস্তা সার পাচ্ছেন না,অথচ কোল্ড স্টোরে এতো বিপুল পরিমাণ সার মজুদ করা হচ্ছে,তারা বলেন, কোথা থেকে, কার মাধ্যমে এসব সার আনা হচ্ছে,তা তদন্ত করে বের করার পাশাপাশি জড়িতদের দৃশ্যমান ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন, একইসঙ্গে সারগুলো নায্যমুল্য কৃষকদের মাঝে বিক্রির দাবি করেছেন।
স্থানীয় কৃষক রাজু ও সুজন বলেন,
দুদিন আগে মাদারিপুর বাজারের মেসার্স হক টেড্রার্সে রশিদ বিহীন দুই বস্তা সার বিক্রির অপরাধে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।কিন্ত্ত ২৮০ বস্তা সার আটকের পর কোল্ড স্টোর কর্তৃপক্ষের মাত্র ২০ হাজার টাকা জরিমানা করা কতটা যৌক্তিক ? তাদের প্রশ্ন, একই অপরাধে কেনো দু’রকম (শাস্তি) জরিমানা ? বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেন ? ছাড় দেওয়া হলো ? ২৮০ বস্তা সার মজুদে জরিমানা ২০ হাজার, ২ বস্তায় ৬০ হাজার ! তানোরে এই ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে
প্রত্যক্ষদর্শীরা জানান,বিভিন্ন এলাকা থেকে চোরাপথে সার এনে কোল্ড স্টোরে মজুদ ও বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে।কিন্ত্ত তাদের বিরুদ্ধে শক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
এবিষয়ে জানতে চাইলে মেসার্স রহমান এ্যাগ্রো কোল্ড স্টোরের ম্যানেজার জালাল উদ্দিন বলেন, তিনি সারের বিষয়ে কিছুই জানেন না।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক বলেন,তারা চাষযোগ্য জমি দেখিয়েছেন এবং সেই জমির সার সংগ্রহ করেছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বসুন্ধারার গ্যাস সিলিন্ডার কেটে বিক্রির; গ্রেফতার ৩

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ

আরএমপির অভিযানে গ্রেপ্তার ১৯ জন

বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

নগরীতে ড্রেনের ওপর ধসে পড়লো পাকা বাড়ি, ঝুকির মধ্যে পার্শ্ববর্তী বসবাসকারীরা

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

শ্রমিকদের মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধ

Federal government of the United States

ADB প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা