Friday , 13 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের মিথ্যা মামলায় আসামিরা খালাস, বাদির বিরুদ্ধে ২১১ ধারায় ব্যবস্থা

প্রতিবেদক
sonynews
November 13, 2026 1:34 am

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় ২০২৪ সালের ১৯ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেছিলেন সুলতানাবাদ এলাকার শ্রমিকদল নেতা শাজাহান আলী।

হা/ম/লা, ভাঙচুর-লুটপাট ও বো/মা বিস্ফোরণের ঘটনায় করা এই মামলা গোপনে ও প্রকাশ্যে তদন্ত করার পরও কোনো সত্যতা না পাওয়ায় পুলিশ আদালতে ফাইনাল রিপোর্ট দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মামলা থেকে সব আসামিকে অব্যাহতি এবং বাদির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন। মামলার ফাইনাল রিপোর্ট গ্রহণ করে আদালত বাদিকে তলব করেছেন।

মামলায় অব্যাহতির সুপারিশপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন, স্বেচ্ছাসেবক লীগের মহানগর সভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মোমিন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, যুবলীগের সাবেক সভাপতি রমজান আলী, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাদত আলী শাহু।

মামলায় দাবি করা হয়েছিল, জুলাই আন্দোলনে বাদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় ২০২৪ সালের ১৭ জুলাই বেলা পৌনে ৩টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মোমিনের নেতৃত্বে বাদির বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরণ ঘটানো হয়। আসামিরা আলমিরা ভেঙে ৫ ভরি সোনা, নগদ সোয়া লাখ টাকা ছিনিয়ে নেওয়াসহ ১০ লাখ টাকার ক্ষতি করে। এলাকা ত্যাগের আগে আসামিরা বাড়ির সামনেও দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তারা ঘটনাস্থলের আশপাশের কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। প্রতিবেশীদেরও প্রাণনাশের হুমকি দেয়া হয়।

তদন্ত শেষে মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব আসামিকে অব্যাহতির সুপারিশ দিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ ফাইনাল রিপোর্ট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের এসআই শাহ আলী মিয়া। এছাড়া মিথ্যা মামলা করায় বাদির বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ধারায় আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী মিয়া জানান, প্রকাশ্য ও গোপনে ব্যাপক অনুসন্ধান ও তদন্ত করে বাদির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। পাড়া-প্রতিবেশীসহ মহল্লার অধিকাংশ মানুষ বলেছেন, এমন কোনো ঘটনার বিষয়ে তারা কিছুই জানেন না। একজন সাক্ষীও দাবি করেননি-ওই দিন এমন কোনো ঘটনা ঘটেছে। এমনকি ঘটনার প্রত্যক্ষদর্শীকে বাদি নিজেও আদালতে হাজির করতে পারেননি। মামলাটি পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে প্রমাণিত হওয়ায় আসামিদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে মতামত জানতে মামলার বাদি শ্রমিক দল নেতা শাজাহান আলীর মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত

দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে: ফেনীর পুলিশ সুপার

VR is the use of computer technology to create a env

১৬ দফা দাবিতে রাকসু আন্দোলন মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচি

১৬ দফা দাবিতে রাকসু আন্দোলন মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচি

রাসিকের নবাগত প্রশাসকের সাথে কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নদীর বাঁধ খুলে দেওয়ায় গভীর রাতে উত্তাল রাজশাহী, ভারতবিরোধী স্লোগান

বর্ণিল আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ বরণ

রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ ১জন ও ওয়ান শুটারগানসহ ২জন গ্রেফতার

১০ বছর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার