Thursday , 12 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চন্দ্রিমা থানায় বিস্ফোরক আইনে মামলা, গ্রেপ্তার ৩

প্রতিবেদক
sonynews
November 12, 2026 4:42 am

স্টাফ রিপোর্টার:রাজশাহী মহানগরীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ২০২৬ তারিখ রাত সোয়া ১২টার দিকে মহানগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় যুবদলের আঞ্চলিক কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এজাহারে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীরা সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন, জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় থাকে। এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উক্ত ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়।

মামলার আসামি হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি যশোর জেলার কোতোয়ালি থানার বালিয়াঘাট গ্রামের কংকর মণ্ডলের ছেলে শুভ কুমার মণ্ডল (২৭) এবং  সাধারণ সম্পাদক নড়াইল জেলার কালিয়া থানার বড় কালিয়া গ্রামের মোহাম্মদ আকসির আহমেদের ছেলে মো. নাহিদ হাসান (২৬)দ্বয়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয়ের কক্ষে ছাত্ররা আটকে রাখলে পুলিশ তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে। এছাড়াও মামলার আরেক আসামি সাবেক ছাত্রলীগ নেতা রাজশাহী মহানগরীর পবা থানার বেনুয়া খোলা ভুনা গ্রামের আনিসুর রহমান দুলালের ছেলে নূর মোহাম্মদ আলিফকে (২২) মহানগর ডিবি পুলিশ গত ১০ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক সাড়ে ৩টায় গ্রেপ্তার করে। পরে চন্দ্রিমা থানা পুলিশ তাদের হেফাজতে নেয়।

গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান চলমান রয়েছে।

রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
উপশহরে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

উপশহরে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

রাজশাহীকে শিল্পসমৃদ্ধ কর্মসংস্থান নগরীতে রূপান্তরের প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের

৯০’র সৈনিকদের মিলনমেলা: আন্দোলনের ত্যাগ-তিতিক্ষার মূল্যায়নের দাবি ত্যাগীদের

এক টিকিটে ভ্রমণ করুন কলকাতার ২১টি স্থান, দেখুন কি সুবিধা পাবেন এই টিকিটে

The strength of lorem ipsum is its weakness: it doesn’t communicate.

অভিনেত্রী ঈশিতার মা আর নেই

আপত্তিকর ভিডিও ভাইরাল: দুর্নীতি, নারী কেলেঙ্কারি ও মানি লন্ডারিং মামলার আসামি হয়েও বহাল আরডিএ প্রকৌশলী কামরুজ্জামান

ছানার কাছে আমার দুই কাঠা জমি বায়নামা করেছি, সীমানাও বুঝিয়ে দিয়েছি” — আনোয়ার সাদাত নান্নু

যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ