Thursday , 5 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
November 5, 2026 12:50 pm

স্টাফ রিপোর্টার: আজ ০৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৯তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সেবার মান ও পরিধি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনি সহায়তা প্রদান, কাউন্সেলিং ও পুনর্বাসনসেবা আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া সেবাগ্রহীতাদের প্রয়োজন ও প্রত্যাশা বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে কমিটির সদস্যরা তাঁদের মতামত তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, বিপদগ্রস্ত ও নির্যাতনের শিকার মানুষের আস্থা অর্জনে পুলিশের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিকটিম সাপোর্ট সেন্টারে সেবা নিতে আসা প্রত্যেক ব্যক্তির জন্য নিরাপদ ও সহানুভূতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে তাঁরা প্রয়োজনীয় সহায়তা পাওয়ার পাশাপাশি মানসিক স্বস্তিও অনুভব করেন। তিনি সেন্টারের সেবার পরিধি সম্প্রসারণ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা ও আন্তরিকতা বৃদ্ধি এবং সেবা প্রদানের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় স্টিয়ারিং কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক (আইন) জনাব দিলসেতারা চুনি; অ্যাডভোকেট ও বিভাগীয় প্রধান, মহিলা আইনজীবী সমিতির জনাব সালেহা পারভিন ডলি; বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়; জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহীর উপপরিচালক জনাব মনিরা খাতুন; অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (ACD) প্রজেক্ট কো-অর্ডিনেটর, রাজশাহী জনাব এস এম আহসান উল্লাহ সরকার; সোশ্যাল ওয়ার্কার, সেফ হোমের জনাব মোছা: শামসুন্নাহার; ইউসেপ প্রতিনিধি মো: শামসুল তাব্রেজ এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) রাজশাহী ইউনিট কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সামিনা বেগম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (মতিহার) জনাব মাঈনুল ইসলাম, পিপিএম (বার); অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারবৃন্দ; সকল থানার অফিসার ইনচার্জ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও সেবাবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ১২৩তম বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবস পালন

রাসিক মেয়রের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সাঁওতাল পল্লীর পুকুর রাতের আঁধারে হচ্ছে ভরাট

এপস্টেইনের বিচ হাউসে বিল ক্লিনটনের সঙ্গে দেখা গেছে মাইকেল জ্যাকসনকে

রাজশাহী নগরীতে গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার

রাজশাহীতে রেলওয়ে পোষ্য সোসাইটির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহী ফ্রিডম রাইডার্সের উদ্যেগে আলোচনা সভা ও ইফতার মাহফিল।

রেলের পাথর, রাজনৈতিক হাতিয়ার: রাজশাহীতে অপশাসনের নগ্ন চিত্র” আকতার গ্রেফতার

অপারেশনে রোগীর মৃত্যু, ক্লিনিক বন্ধ করে পালালো চিকিৎসক-নার্স

অপারেশনে রোগীর মৃত্যু, ক্লিনিক বন্ধ করে পালালো চিকিৎসক-নার্স