Tuesday , 3 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ফটোশপে নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১

প্রতিবেদক
sonynews
November 3, 2026 10:43 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করে উসকানি সৃষ্টি, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার অপচেষ্টার অপরাধে ১জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী বোয়ালিয়া থানা পুলিশ।

গতকাল ২ নভেম্বর রাত ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার দূর্গাপুর থানার বর্ধনপুর গ্রামের মো: মুরশিদ আলীর ছেলে মো: মিজানুর রহমান (২৮)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি বাংলাদেশ পলিটেকনিক, হেতেমখাঁ, রাজশাহীর মেকানিকেল ইঞ্জিনিয়ার ২০২৬-২০১৯ শিক্ষাবর্ষের ছাত্রলীগের নেতা ও দূর্গাপুর উপজেলার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি।

উল্লেখ্য, গ্রেপ্তারের পর আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করে বিভিন্ন উসকানিমূলক এআই-নির্ভর ছবি, পোস্টার ও কনটেন্টের সন্ধান পাওয়া যায়। এসব কনটেন্টের মাধ্যমে শ্রমিকদের মধ্যে উসকানি সৃষ্টি, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার অপচেষ্টা চালানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। এছাড়াও আসামি মিজানুরের বিরুদ্ধে মতিহার ও কাশিয়াডাঙ্গা থানায় পেনাল কোড আইনে ২টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে চাঁদাবাজ, অবৈধ দখলদার ও সন্ত্রাসবাদের অভিযোগে ২ জনসহ গ্রেপ্তার ২৭

রাজশাহীতে শিশু ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার

বিশ্বে সংখ্যালঘুদের জন্য বাংলাদেশের মতো সহযোগিতা আর কোথাও নেই: র‌্যাব অধিনায়ক”

রাজশাহীতে ঘুঘুর বাসায় হাত দিতে গিয়ে প্রাণ হারাল সাজ্জাদ

রাজশাহীতে অপহৃত কিশোরী উদ্ধার: অপহরণকারী মূলহোতাসহ গ্রেফতার ২

সংসদীয় কমিটির সভাপতি পদ হারালেন খন্দকার মোশাররফ

সংসদীয় কমিটির সভাপতি পদ হারালেন খন্দকার মোশাররফ

রাসিক ৪নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চাই’ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাবু

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

চার দিনের সরকারি সফরে কাল সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যেভাবে গাজর চাষ করে লাভবান হবেন