সোমবার , ২ নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে মাদক ও বিদেশি মদ উদ্ধার

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে ১৯৪ বোতল মাদকদ্রব্য ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব।

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১৩ নম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সতেরো রশিয়া চামা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তা থেকে ৯৮ বোতল কুফ রিলিফ, ৯৬ বোতল ফেয়ারডিল, ১২ বোতল ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভদকা ও ৮ বোতল রয়্যাল স্ট্যাগ সুপিরিয়র হুইস্কি জব্দ করা হয়।

তবে অভিযানের সময় ঘটনাস্থল বা আশপাশে কাউকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদক ও মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

হরিয়ানে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-সহ আহত-৩

নীরব মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: শিরোইল কলোনিতে প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান

তানোর ভূমি অফিসের কর্মচারী ইমন সাময়িক বরখাস্ত মিশ্রপ্রতিক্রিয়া

ক্ষমতাসীনদের ইশারায় সারাদেশে লুটপাট হচ্ছে: মোনায়েম মুন্না

বিএমইটিতে জাল কাগজে নারী পাচার ও জালিয়াতি, দুদকের অভিযানে সত্যতা

২০২৩ সালে মৃত্যু, ২০২৬ সালে আবার দাফন! হেফাজ উদ্দিনের নামে আসা মরদেহটি কার?

ডিবিতে সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ তানজিন তিশার

বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত

মশার প্রজননস্থল ধ্বংসে রাজশাহীতে এলজিইডির বিশেষ অভিযান

আরএমপিতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত