সোমবার , ২৪ অক্টোবর ২০২২ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজমিস্ত্রির কাজ করা সেই অদম্য মেধাবী শিক্ষার্থী পেলো শহীদ সোহরাওয়ার্দী হলে সিট

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৪, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ণ
রাজমিস্ত্রির কাজ করা সেই অদম্য মেধাবী শিক্ষার্থী পেলো শহীদ সোহরাওয়ার্দী হলে সিট

নিজস্ব প্রতিবেদক: পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অদম্য মেধাবী শিক্ষার্থী ইমরান হোসেনকে রাবির শহীদ সোহরাওয়ার্দী হলে আবাসনের ব্যবস্থা করে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রবিবার রাতে শহীদ সোহরাওয়ার্দী হলে ৪৮০ নং কক্ষে উঠেছেন রাবি শিক্ষার্থী ইমরান হোসেন।

শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, আমাকে নিয়ে সংবাদ প্রকাশের পর রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র স্যারের পক্ষ থেকে যোগাযোগ করে মেয়র স্যার কর্তৃক আমার পড়াশোনার খরচ সহ সার্বিক দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়।

রবিবার আমি বাড়ি থেকে রাজশাহীতে এসেছি। রাজশাহীতে এসে রাতে নগর ভবনে মেয়র স্যারের সাথে সাক্ষাৎ করি। তিনি আমাকে হলে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সকল খরচও ব্যয় করবেন। রাজশাহীতে এসে পড়াশোনার খরচ চালানো নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। মেয়র স্যার সহযোগিতার হাত বাড়িয়েছেন, আমার পাশে দাঁড়িয়েছেন। এতে আমি ও আমার পরিবার দুশ্চিন্তামুক্ত হয়েছি। আমরা সবাই অনেক খুঁশি। আমরা মেয়র স্যারের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।

উল্লেখ্য, ইমরান হোসেন পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রশিদ মাঝির ছেলে। আট সন্তানের মধ্যে পঞ্চম। ইমরান দারিদ্র ঠেকাতে পারেনি অদম্য মেধাবী ইমরান হোসেনের পথচলা। কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। আগামী ১ নভেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার ক্লাস শুরু হবে। ১৯ অক্টোবর রাতে একটি অনলাইন নিউজ পোর্টালে ‘পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজে রাবি শিক্ষার্থী’ শিরোনামে ইমরান হোসনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নজরে আসলে অিদম্য মেধাবী শিক্ষার্থী ইমরান হোসেনের দায়িত্ব নেন তিনি। ইমরানের পড়াশোনার খরচ, থাকা-খাওয়াসহ তার সকল খরচ ব্যয় করবেন রাসিক মেয়র।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গোদাগাড়ীতে ছাত্রনেতা টমাসের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে চাঁদাবাজির অভিযোগে অবরুদ্ধ ৪ সমন্বয়ক: দাবি তথ্য সংগ্রহে

নগরীতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ কমিশনারকে ইয়্যাসের চিঠি

জুলাই যোদ্ধাদের কার কত মাসিক ভাতা, আরও পাবেন যে সুবিধা

সাংবাদিকদের ঐক্য ছাড়া দাবি আদায় সম্ভব নয়: রাজশাহীতে মে দিবসের আলোচনায় নেতারা”

ইউএস অ্যাগ্রিমেন্টের পাঁচজনের পালিয়ে যাওয়া ঠেকাতে ইমিগ্রেশনে আরএমপির চিঠি

পাবনায় চরমপন্থি সংগঠনের ৫ সদস্য গ্রেফতার

পাবনায় চরমপন্থি সংগঠনের ৫ সদস্য গ্রেফতার

প্রেমের ফাঁদ টিকটকে: ধর্ষণ মামলার প্রধান আসামি জিল্লুর রাজশাহী থেকে আটক

রাজশাহীতে টায়ার জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতার শরীরে দাউ দাউ করে আগুন