মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন রক্তচন্দন গাছের চারা

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২০, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্দির প্রাঙ্গণে রক্তচন্দন গাছের একটি চারা রোপণ করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর গণকপাড়ায় অবস্থিত ধর্মসভা মন্দিরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মসভার সভাপতি বিশ্বনাথ সরকার, সহ-সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, কোষাধ্যক্ষ অশোক কুমার সরকার ও পুরোহিত বিদ্যুৎ কুমার মজুমদার।

মন্দিরে উপস্থিত পূজার্থী ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি হাত নেড়ে উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জানান। পরে মন্দির প্রাঙ্গণে একটি রক্তচন্দন গাছের চারা রোপণ করেন।

রাজশাহী ধর্মসভা জেলার অন্যতম ঐতিহ্যবাহী সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর মন্দিরটির পূজামণ্ডপে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।

এর আগে মঙ্গলবার বিকেলে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম রাজশাহী সফর।

রাজশাহীর কর্মসূচি শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে জে এম সেন হল ও রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে। এর আগে সকালে রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত