রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ধর্ষকের

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১৮, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার একটি শিশু ধর্ষণ মামলায় মোঃ আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদী নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ ১৮ অক্টোবর রাজশাহী মহানগরীর শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জনাব মোঃ নুরজ্জামান সরকার এ রায় ঘোষণা করেন।

মামলার সূত্রে জানা যায়, বোয়ালিয়া মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি মোঃ আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। সে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানার বাইতারা গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে। তার বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ছোটবনগ্রাম ক্লাব মোড় এলাকায়।

মামলাটি তদন্ত শেষে রাজশাহী মহানগর ডিবি বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত