Tuesday , 6 October 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

প্রতিবেদক
sonynews
October 6, 2026 2:24 pm

স্টাফ রিপোর্টার: ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাত জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ২০১৯ থেকে ২০২১ সালে করা আবেদনপত্র যাচাই-বাছাই শেষে মোট ৪৬৯ জন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ এর জন্য মনোনীত হয়েছেন।
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত রুয়েটের ৭ জন শিক্ষার্থীর মধ্যে ২০১৯ সালের ৩ জন, ২০২০ সালের ১ জন এবং ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন ৩ জন শিক্ষার্থী। তালিকায় ২০১৯ সালের জন্য মনোনীত রুয়েটের তিন সাবেক শিক্ষার্থীর মধ্যে রয়েছেন পুরকৌশল বিভাগের সুমাইয়া তাবাসসুম, যন্ত্রকৌশল বিভাগের মিফতাহুল মবিন চৌধুরী এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মহিউদ্দিন আহমেদ। ২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থী তামান্না সুলতানা স্বর্ণা। ২০২১ সালের জন্য মনোনীত তিন শিক্ষার্থীর মধ্যে রয়েছেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহিনুর আলম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. মাইনুল ইসলাম এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জাহিদ হাসান।
এদিকে শিক্ষার্থীদের এমন সাফল্যের জন্য তাদেরকে রুয়েট পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন

রাজশাহীতে গেল ২০ বছরে মাদক ব্যবসা করেই এক হাজার ব্যক্তি কোটিপতি : ভূমিমন্ত্রী

রাজশাহীতে পিতার বিরুদ্ধে মেয়ের বাড়ি দখল ও বৈদ্যুতিক চুরির অভিযোগ

ইউটিউব চ্যানেলের সাতজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

রাজশাহীতে নিখোঁজের ছয়দিন পর কৃষকের লাশ উদ্ধার

মার্কিন ঘাঁটি রক্ষায় জর্ডানে ড্রোন বিশেষজ্ঞ পাঠাল ইউক্রেন

বাগমারায় ওসি (তদন্ত)-এর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় শাহ্ মখদুম কলেজে ছাত্র রাজনীতি ও অভিযুক্ত ছাত্রের ছাত্রত্ব স্থগিত

রাসিক মেয়রের সাথে রাজশাহী প্রপার্টিজ গ্রুপের প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

ধর্ষণ মামলার আসামী রাজশাহী বিএম কলেজ অধ্যক্ষ মারুফ বহালতবিয়তে