শুক্রবার , ২ অক্টোবর ২০২৬ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: দেশের সকল বিভাগে আয়োজনের ধারাবাহিকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন বিশ্বসংঘের আয়োজনে রাজশাহীতে অনুষ্ঠিত হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব। শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর লালনশাহ মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, লালন আমাদের মাটি, মানুষ ও মানবিকতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একজন মহান সাধক। তাঁর দর্শন মানুষে মানুষে বিভেদ ভুলে সম্প্রীতি, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে। লালনের গান ও দর্শন শুধু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য নয়, এটি আমাদের সমাজ ও জীবনবোধেরও গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, কবীর ও লালনের দর্শনের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা, সাম্য, মানবিকতা ও আত্মশুদ্ধির যে বার্তা রয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। বর্তমান সময়ে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে লালনের দর্শন আমাদের অনুপ্রেরণা দিতে পারে। সংস্কৃতি একটি জাতির পরিচয় ও ঐতিহ্যের অন্যতম প্রধান ভিত্তি। সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম নিজেদের শেকড় ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। তাই লালনসহ আমাদের লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, রাজশাহী শুধু শিক্ষা ও সংস্কৃতির নগরী নয়, এটি আমাদের সমৃদ্ধ লোকঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চারও অন্যতম কেন্দ্র। রাজশাহীতে কবীর-লালন ভাবসংগীত উৎসবের আয়োজন নিঃসন্দেহে সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। দেশের বিভিন্ন বিভাগে ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজনের মাধ্যমে লালনের দর্শন ও ভাবসংগীত মানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান থেকে রাসিক প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও লালন গবেষক আবদেল মাননান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নাহারুল ইসলাম।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পিত্তথলিতে পাথর কেন হয়, কারা বেশি ঝুঁকিতে?

নববর্ষ উপলক্ষে ছিন্নমূলদের সাথে রাজশাহী মহানগর যুবদলের আনন্দ ভাগাভাগি

সড়ক পরিবহন সমিতির মহাসচিব নির্বাচিত: নজরুল ইসলাম হেলালকে ১৩ নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

শ্রমিক শক্তি নেতাকে গুলি: রহস্যময়ী যুবশক্তি নেত্রী তন্বী আটক

রাজশাহীতে গুলি করে হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

রাজশাহী নগরীতে সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার

রুয়েটের উপাচার্য: বিকল্প উৎস খুঁজে তা ব্যবহারের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে

অলকার মোড়ে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ৩ জানুয়ারি