সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা প্রশিক্ষণ ও ৫০ তালগাছের চারা রোপণ

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সর্প দংশন বিষয়ে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের যৌথ উদ্যোগে সোমবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজশাহী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সোহেল সরকার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী মোর্শেদ মাহমুদ চৌধুরী।

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।

প্রশিক্ষণে বিষধর ও নির্বিষ সাপ শনাক্তকরণ, সর্পদংশন প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা, সাপ উদ্ধার, নিরাপদে হ্যান্ডলিং এবং অবমুক্তকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় সহায়ক তালগাছের চারা বিতরণ করা হয়। পরে হাউজিং এস্টেট মসজিদের মাঠে ৫০টি তালগাছের চারা রোপণ করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জনতা ব্যাংকের উদ্যোগে দু:স্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

বাবার সমাধির পাশে অশ্রুসজল তারেক রহমান

আজ মধ্যরাত থেকে ৩ দিন চলবে না মোটরসাইকেল

রাজশাহীতে আপত্তিকর ভিডিও দেখিয়ে শিক্ষককে ব্ল্যাকমেইল, পুলিশ সদস্য ও মুয়াজ্জিন গ্রেপ্তার

পুঠিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১

রাবিতে ধর্ষণের প্রতিবাদে প্রকাশ্যে প্রতীকি ফাঁসি

২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব চৌধুরী মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

ভারতে সংস্কৃত ভাষার বোর্ড পরীক্ষায় প্রথম মুসলিম শিক্ষার্থী

জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার