স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে বাঘা পৌরসভার কলিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাঘা থানার কলিগ্রাম এলাকার মৃত আকশেদ মণ্ডলের ছেলে মো. রেজাউল করিম (৪২), নূরমহল কলেজ রোড এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে মো. মোশারফ (৫৫) এবং পাবনার ঈশ্বরদী থানার নূরমহল গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. আজিজুল হক (৩৮)।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেজাউল করিমের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে ১২৫ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয় এবং মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।


















