মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মাহিষবাতান এলাকায় নাগরিকদের গোপনীয় তথ্য, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য, মোবাইল সিমের লোকেশন, কল ডিটেইলস রেকর্ড (সিডিআর), এসএমএস লিস্ট এবং বিকাশ-নগদ নিবন্ধনসংক্রান্ত তথ্য অবৈধভাবে সংগ্রহ ও সরবরাহের অভিযোগে মোঃ সেতু হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৫-এর সিপিএসসি ও সিপিসি-৩, জয়পুরহাটের যৌথ অভিযানে সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে মাহিষবাতান বড় দিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, সেতু হোসেন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ পুলিশের সিডিএমএস সার্ভারে বেআইনিভাবে প্রবেশ করে এনআইডি ও অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ করতেন। পরে এসব তথ্য নিজের ও অন্যের ব্যক্তিগত সুবিধায় ব্যবহার এবং অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি ও সরবরাহ করতেন।

এ ছাড়া বিভিন্ন মোবাইল সিমের এনআইডি, বিকাশ-নগদ নিবন্ধন, সিমের অবস্থান, সিডিআর ও এসএমএস লিস্টের তথ্য সংগ্রহ ও সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযানে তার কাছ থেকে সাইবার অপরাধে ব্যবহৃত ছয়টি সিপিইউ, চারটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও ৩১টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সেতু হোসেন ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে মদপান করে দুই বোন হাসপাতালে, একজনের মৃত্যু

দেশকে জাহান্নাম’ মন্তব্যকারী বিচারপতি শপথ ভঙ্গ করেছেন: অ্যাটর্নি জেনারেল

রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবে ২ নারী নিহত

রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবে ২ নারী নিহত

হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পত্রিকা অফিসে মাদক কারবারীদের হামলা-লুটপাট সম্পাদককে হত্যার হুমকি

রাজশাহীতে নকল প্রসাধনী প্রস্তুত করার অভিযোগে গ্রেপ্তার ২

রাবির সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারকে প্রতিহতের ঘোষণা স্থানীয়দের

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

রাজশাহী নগরীতে ৩০০ লিটার চোলাইমদ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল