বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চায়নায় টেনিস ও বক্সিং নিয়ে বড় প্রজেক্টে যুক্ত হচ্ছেন বাংলাদেশের বক্সার সামিউল

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৯, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে এবার এক সম্ভাবনাময় নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে দূর প্রাচ্যের দেশ চীনে। দেশের উদীয়মান বক্সিং কোচ ও শারীরিক শিক্ষা বিষয়ের তরুণ ক্রীড়াবিদ মোঃ সামিউল ইসলাম একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রজেক্টে অংশ নিতে চীন গমন করছেন। আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তিনি চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিষয়ে স্নাতক (বিএসএস) শেষ করা সামিউল ইতোমধ্যে দেশের ক্রীড়াঙ্গনে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বিকেএসপির প্রাক্তন এই শিক্ষার্থী এর আগে সেনাবাহিনীসহ একাধিক সিভিল সংস্থায় সফলভাবে বক্সিং কোচের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজশাহীর ঐতিহ্যবাহী ‘নাদিম বক্সিং একাডেমি’র সহকারী কোচ হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে উদীয়মান বক্সারদের প্রশিক্ষণ প্রদান করে আসছেন।


চীন সফর ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সামিউল ইসলাম জানান, প্রথম ধাপে তিনি চীনের গুয়াংডং প্রদেশের ছিংইউয়ান (Qingyuan) ভিত্তিক ক্রীড়া প্রতিষ্ঠান ‘ছিংইউয়ান চিচেন ছিংইং স্পোর্টস অ্যান্ড কালচার কম্যুনিকেশন কোং লিঃ’ এর একটি টেনিস প্রজেক্টে কাজ করবেন। ২০২৬ সালের ১৭তম গুয়াংডং প্রাদেশিক গেমসের প্রস্তুতিমূলক এই মেগা প্রজেক্টে যুক্ত হওয়ার মধ্য দিয়েই শুরু হবে তার প্রথম পর্ব।
প্রজেক্টের শুরুতে তিনি স্থানীয় ভাষা ও সংস্কৃতি আয়ত্ত করার পাশাপাশি তাদের প্রশাসনিক ক্রীড়া ব্যবস্থাপনায় যুক্ত থাকবেন। ভাষা শিক্ষা সম্পন্ন করার পরপরই মূল পরিকল্পনা অনুযায়ী উক্ত কোম্পানির সার্বিক তত্ত্বাবধানে একটি আধুনিক ‘বক্সিং স্কুল’ গড়ে তোলার কাজে হাত দেবেন সামিউল। সেখানে তিনি প্রধান কোচের ভূমিকায় অবতীর্ণ হয়ে চীনা ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়মিত বক্সিং প্রশিক্ষণ প্রদান করবেন।
একজন বাংলাদেশী তরুণ কোচের চীনের মতো উন্নত ক্রীড়া অবকাঠামোর দেশে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া দেশের ক্রীড়াঙ্গন ও স্থানীয় প্রশির্থীদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সীমান্ত থেকে গাঁজা এনে রাজশাহীতে সরবরাহ: ‘বিবিজান’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে স্ত্রীর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেফতার

রাজশাহীতে স্ত্রীর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেফতার

নির্বাচনে সহিংসতার শঙ্কা নেই, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অস্তিত্বের প্রশ্নে কমালা হ্যারিসকে নির্বাচিত করুন

চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ: রুয়েট কর্মকর্তা গ্রেপ্তার

শরীফ উদ্দিন নেসকোর চেয়ারম্যান হওয়ায় প্রীতিভোজ ও দোয়া মাহফিল

রাজশাহীতে ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

কাশিয়াডাঙ্গায় লুটকৃত পুলিশের পোশাক ও শর্টগানের ১৩ রাউন্ড গুলি উদ্ধার

সিজারে প্রসূতির মৃত্যু: গোদাগাড়ী মডেল হাসপাতাল ঘিরে শত অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

গোদাগাড়ীতে ৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার