• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Headline
রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

রাজশাহী কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

সনি নিউজ / ৬৭ Time View
Update : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ সবার জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং ভালো থাকাই হোক বৈশ্বিক অগ্রাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১৭ অক্টোবর) রাজশাহী কলেজ মনোবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি রাজশাহী অঞ্চল যৌথ উদ্যোগে কলেজ মিলনায়তনে “সুখী জীবন যাপন ও মানসিক স্বাস্থ্য” শীর্ষক এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০টায় মানসিক স্বাস্থ্য সচেতনতায় কলেজ ক্যাম্পাসে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পার্থ সারথি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা:আব্দুল খালেক ।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন,মানসিক সমস্যার শেষ পরিনতি আত্নহতা, যার পরিমান প্রতিনিয়ত বেরে চলেছে।পজেটিভ চিন্তার মাধ্যমে নিজে সচেতন হওয়া এবং আমাদের আশে পাশের মানুষদের সচেতনতার মাধ্যমে সমস্যাগ্রস্থদের সহচার্য দিয়ে পাশে দাঁড়াতে হবে। উন্নত জাতি গঠনের জন্য দক্ষ ও মজবুত মনের স্বাস্থ্য সম্পূর্ণ মানুষ দরকার। মনোবিজ্ঞানীরা সবাই মিলে কাজ করলে এ সমস্যার সমাধান হবে।

রাজশাহী কলেজ মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মসুদুল হক সিদ্দিকীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন রাজশাহী কলেজর উপাধ্যক্ষ মোহা: প্রফেসর ওলিউর রহমান,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান মোহা:শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী কলেজ মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মো:তকবীর হাসান এবং স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিতাই কুমার সাহা।

সভায় আরোও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুলাহ আল মাহমুদ,মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো:আজমত আলী ও মনোবিজ্ঞান বিভাগের প্রভাসক মো: মঞ্জুর হোসেনসহ অন্যান্য বিভাগের শিক্ষক মন্ডলী।

সনি বাংলা ডট কম/ইআরবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category