সোমবার , ২৪ আগস্ট ২০২৬ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ফেসবুকে অশ্লীল মন্তব্য ও হত্যার হুমকির অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

প্রতিবেদক
sonynews
আগস্ট ২৪, ২০২৬ ২:৪৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি প্রকাশ এবং ছাত্রদলের নেতাকর্মীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সানজিদ মিয়াকে আটক করা হয়েছে।

রোববার রাতে নগরীর কাজীহাটা এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন রাজশাহী মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। সানজিদ মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছাত্রলীগের আহ্বায়ক।

রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, সানজিদ সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের আবেগের জায়গা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ এআই ছবি ও মন্তব্য প্রকাশের পাশাপাশি মহানগর ছাত্রদলের তিন নারী নেত্রীর নামেও অশালীন মন্তব্য করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি ও আপত্তিকর মন্তব্য এবং ছাত্রদলের নেতাকর্মীদের এসএমএস দিয়ে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। আমরা তাকে খুজে পেয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, আটক সানজিদ মিয়া আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলার তদন্তপ্রাপ্ত আসামি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ ১৬ বছর পর আবার চালু হলো রাজশাহীর ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট

ভাষা সৈনিকের হাত থেকে চিত্রাংকনের পুরস্কার পেল শিশুরা

রাজশাহীর সীমান্তে  বিএসএফ এর অনুপ্রবেশ, ফেলে যাওয়া অস্ত্র ফেরত দিল বিজিবি

বিধিবহির্ভূতভাবে খোলা কিছু শাখা বিলুপ্ত করায় চাকরি হারালেন রাসিকের ১২০ কর্মচারী

রাজশাহীতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Yellow Classic Car Looks Great.

Yellow Classic Car Looks Great.

ফাইজারের নির্বাহী প্রধান আবারও করোনা আক্রান্ত

রাজশাহী নগরীতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে চলছে পুকুর ভরাট

পদ্মার পানির ন্যায্য অধিকার আদায় করেই ছাড়বো: তারেক রহমান”

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে রাজশাহী জেলা যুবদলের দোয়া মাহফিল