মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৮, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওয়াটার এটিএম বুথ স্থাপন ও পরিচালনার বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ড্রিংকওয়েল (Drinkwell) -এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী। মঙ্গলবার (১৮ আগস্ট) নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে ওয়াটার এটিএম বুথ স্থাপনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। নগরবাসীর জন্য সহজলভ্য, নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সম্ভাব্য স্থান নির্বাচন, বুথ স্থাপন ও পরিচালনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ড্রিংকওয়েলের ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ মহসিন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড আব্দুস সাত্তার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমিনুল ইসলাম এবং রাজশাহী প্রজেক্ট কো-অর্ডিনেটর মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে সচিব সোহেল রানা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন স্থানে ওয়াটার এটিএম বুথ স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সহজে ও সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ পানি গ্রহণের সুযোগ পাবেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা বিদ্যুৎ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই: ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

নগরীতে গাঁজাসহ সাতজন মাদকসেবি আটক

পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজ করা রাবি শিক্ষার্থীর দায়িত্ব নিলেন রাসিক মেয়র

পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজ করা রাবি শিক্ষার্থীর দায়িত্ব নিলেন রাসিক মেয়র

‘পৃথিবীতে এস আলমের মতো কেউ ব্যাংক লুট করেনি’

একই নামে অনলাইন নিউজ পোর্টাল খুলে প্রতারণার অভিযোগ

জমি দখলের অভিযোগের জেরে জিয়া মঞ্চ নেতা আল আমিনের পদ সাময়িক স্থগিত, তদন্তের নির্দেশ

রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গণসৌচাগার নির্মাণের দাবি

নগর উন্নয়নে প্রত্যাশার কেন্দ্রে মামুনুর রশীদ মামুন