মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের সাজা

প্রতিবেদক
sonynews
জুলাই ২৮, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় ১ জনকে এবং মালোপাড়া পুলিশ ফাঁড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় আরও ২ জনকে আটক করে।

অভিযানকালে বোয়ালিয়া থানার উপশহর ০১ নং সেক্টরের কার্যক্রম নিষিদ্ধ পরিত্যক্ত আওয়ামী লীগ অফিস হতে এয়ারপোর্ট থানার মৃত চাঁন মিয়ার ছেলে মো: মিঠু (৪০)-কে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদন্ড প্রদান করেন।

এছাড়াও বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ বেতপট্টি এলাকা হতে বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ গ্রামের রুহুল আমিনের ছেলে মো: জাহিদুল ইসলাম অনিক (২০)-কে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা অর্থদন্ড এবং একই পিতার ছেলে মো: ফাহদ হাসান মিম (১৯)-কে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা অনুযায়ী তাদের এ সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইউরেনিয়াম ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ন্যায্যতা দিয়েছে এই হামলা: ইরান

দুর্গাপুর থানার সামনে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত, যুবক আটক 

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার

মারা গেলেন ভারতের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব

‘গেরিলা প্রশিক্ষণের’ দায় স্বীকার করে মেজর সাদিকের স্ত্রীর জবানবন্দি

বাংলার বিবেক কার্যালয়ে মাদক কারবারীদের সশস্ত্র হামলা-ভাংচুর চার সাংবাদিক আহত, লুটপাট

মাজেদের মিথ্যাচারের বিরুদ্ধে রিয়েল এস্টেট কোম্পানীর চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

শাকিবের সঙ্গে ডিভোর্সের পরেও নায়িকার সিঁথিতে চওড়া সিঁদুর

শাকিবের সঙ্গে ডিভোর্সের পরেও নায়িকার সিঁথিতে চওড়া সিঁদুর

অর্ণা মায়ের দেয়া শাড়ি পড়ে প্রধানমন্ত্রীর জনসভায় যাবো’

গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল