সোমবার , ২০ জুলাই ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন

প্রতিবেদক
sonynews
জুলাই ২০, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:  বিমান থেকে বের হয়ে ট্রফি উঁচিয়ে ধরলেন রদ্রি। তার দুই পাশে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুয়ান। পরে বেরিয়ে এলেন অন্যরা।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ জিতে স্পেন দলের দেশে ফেরার চিত্র এটি। সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদে পা রাখে বিশ্ব চ্যাম্পিয়নরা।

নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে রোববার ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন। প্রথমবার শিরোপা জিতেছিল তারা ২০১০ সালে।

শুধু বিশ্ব চ্যাম্পিয়নই নয়, বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নও স্পেন। ২০২৪ সালে দে লা ফুয়েন্তের হাত ধরেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় করে তারা।

মাদ্রিদে পৌঁছানোর পর বিমান থেকে নেমে বিশ্বকাপ ট্রফি নিয়ে ছবি তোলেন স্পেনের ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা।

তাদের জন্য রাজকীয় সংবর্ধনার আয়োজন করেছে স্প্যানিশ ফেডারেশন। দলটির প্রথমে রাজপ্রাসাদে গিয়ে রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। পরে ছাদখোলা বাসে তারা যাবে সিবেলেস স্কয়ারে। এছাড়াও রয়েছে নানা আয়োজন।

১০ লাখ মানুষ তাদের এই উদযাপনের অংশ হবে বলে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পরকীয়ার বলি যুবলীগ কর্মী, প্রধান আসামিসহ গ্রেফতার ৫

রাজশাহীতে খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মঞ্চ ভেঙে পড়ে গেলেন ৫ আসনের সাংসদ সদস্য

Best things your fitness trainer Is thinking during

মে দিবসে আরইউজের আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো নিশ্চত করতে হবে

রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বৃহত্তর পাবনা জেলা সমিতি, রাজশাহীর উদ্যোগে সংবর্ধনা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বংশালে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার