• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Headline
এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে: ভূমিমন্ত্রী মিনু আরএমপির পৃথক অভিযানে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

টিকাপাড়ায় মোবাইল কোর্ট: ইয়াবা সেবনের অভিযোগে ৩ জনের জেল

sonynews / ৬ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বোয়ালিয়া থানা পুলিশ আজ ০৭ জুলাই বিকেল ৩টা ১৫ মিনিটে টিকাপাড়া বাশার রোড এলাকায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানকালে ইয়াবা সেবনরত অবস্থায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর গ্রামের যতন আলীর ছেলে মোঃ ঈমন (২৩), আব্দুস সালামের ছেলে মোঃ নাইম হোসেন (২৩), মোহাম্মদ আফছার আলীর ছেলে রাজ (২৩) এবং একজন শিশুসহ মোট ৪ জনকে আটক করা হয়।

মোবাইল কোর্টে শুনানি শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ঈমনকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড, মোঃ নাইম হোসেনকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড এবং রাজকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আটককৃতদের মধ্যে একজন শিশু হওয়ায় শিশু আইন, ২০১৩-এর বিধান অনুযায়ী তাকে পরিবারের জিম্মায় প্রদান করা হয়।

সাজাপ্রাপ্ত আসামিদের প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category