Saturday , 24 August 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ডা. কাজেম আলী হত্যার বছর ঘুরলেও শনাক্ত হয়নি হত্যাকারী

প্রতিবেদক
সনি নিউজ
August 24, 2024 1:52 pm

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ডা.কাজেম আলী হত্যার

বছর ঘুরলেও শনাক্ত হয়নি হত্যাকারীরা। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাই মানববন্ধন কর্মসূচি করেছেন তার সন্তান, আত্মীয়-স্বজনরা।
শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে রাজশাহী মেডিকেল কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে আরও অংশ নেন নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় বক্তারা বলেন, ডা. কাজের আলী হত্যার ১০ মাস পেরিয়ে গেছে। তবে এখন পর্যন্ত খুনিদের চিহ্নিত করা যায়নি।
রাজশাহী নগরীতে ৫ শতাধিক সিসি ক্যামেরা থাকলেও ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত মাইক্রোবাসটি পর্যন্ত জব্দ করতে পারেনি পুলিশ।
ডা. কাজেম আলীর সন্তান আবরার ফারহান আহমেদ সাদ বলেন, বাবাকে হত্যার পর এখন পর্যন্ত তাদের পরিবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি।

২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে নগরীর লক্ষ্মীপুরে প্রাইভেট চেম্বারে রোগী দেখে বাড়ি ফেরার পথে কলাবাগান এলাকায় একটি মাইক্রোতে করে এসে দুষ্কৃতকারীরা নৃশংসভাবে বাবাকে হত্যা করে। তিনি রাজশাহীর একজন স্বনামধন্য চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। এই ঘটনায় মামলা হলেও প্রায় ১০ মাস পেরিয়ে গেছে। তবে এখন পর্যন্ত কাউকেই চিহ্নিত করতে পারেনি পুলিশ।
মানববন্ধন থেকে ডা. কাজেম আলী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বিএমএর সাবেক সভাপতি ডা. ওয়াসিম হোসেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম রাজশাহীর সভাপতি ডা. কাজী মহিউদ্দীন আহমেদ, চিকিৎসক নেতা ডা. মনোয়ার তারিক সাবু, ডা. মোরশেদ জামান মিঞা প্রমুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত