শনিবার , ৪ জুলাই ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নারী মাদক কারবারি সহ গ্রেপ্তার ২

প্রতিবেদক
sonynews
জুলাই ৪, ২০২৬ ১:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কর্ণহার থানা পুলিশের পৃথক অভিযানে  নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কর্ণহার থানার বেজুড়া গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে মো: গাজলুর রহমান (৪২) এবং কর্ণহার থানার শিশাপাড়া গ্রামের মো: সেরাজুল ইসলামের স্ত্রী মোসা: মিলিয়ারা বেগম ওরফে মিলি (৪৯)। উভয়েই রাজশাহী মহানগরীর স্থায়ী বাসিন্দা।

গত ০২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কর্ণহার থানার বেজুড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাজলুরকে এবং একই তারিখ ও সময়ে কর্ণহার থানার শিশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মিলিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে গাঁজা পরিমাপে ব্যবহৃত ১টি ডিজিটাল মেশিন এবং গাঁজা বিক্রির নগদ ১ হাজার ৮শ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি গাজলুরের বিরুদ্ধে আরএমপির কর্ণহার থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

Disability campaigners are exasperated

রাজশাহীর ৬টি আসনে নির্বাচিত হলেন যারা

সৌদি আরবের কাছে তেল চাইলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের কাছে তেল চাইলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে স্যাট একাডেমির আলোকযাত্রা: শিক্ষার নব দিগন্তে এক দশকের আত্মত্যাগ ও সাহসিকতা

বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা আমাদের : ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

রাজশাহী নগরীতে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে নতুন মুখের সম্ভাবনা বেশি

রাজশাহীতে বিদেশী পিস্তল, গুলি ও হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে হাটের টেন্ডার বাক্স দখলে সংঘর্ষ, ছুড়িকাঘাত সহ আহত ৩

রাজশাহীতে পর্যাপ্ত সার মজুত, কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা