বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে গাছ কাটার সময় বজ্রাঘাতে প্রাণ গেল আবুল কালামের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরেক কৃষক

প্রতিবেদক
sonynews
জুন ১১, ২০২৬ ১২:১৫ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাট গোবিন্দপুর গ্রামে গাছ কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন কৃষক গুরুতর আহত হয়েছেন। এছাড়া পাশের একটি গ্রামে বজ্রাঘাতে একটি গরুও মারা গেছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার হাট গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক আবুল কালাম (৫২) হাট গোবিন্দপুর গ্রামের তোফিকুল ইসলামের ছেলে। আহত আমিনুল ইসলাম (৫০) একই গ্রামের আমির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে আবুল কালাম কয়েকজন শ্রমিকের সঙ্গে রাস্তার ধারে একটি গাছ কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত ঘটে। বজ্রাঘাতে আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান এবং আমিনুল ইসলাম গুরুতর আহত হন। অপর একজন শ্রমিক অল্পের জন্য রক্ষা পান।

খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত আমিনুল ইসলামকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে একই সময়ে উপজেলার হঠাৎ পাড়া গ্রামে মাঠে চরে বেড়ানো একটি গরুও বজ্রপাতে মারা যায়। গরুটির মালিক তাজিম উদ্দিন জানান, সকালে তিনি গরুটি মাঠে বেঁধে রেখে আসেন। বৃষ্টির কারণে পরে আর আনতে যেতে পারেননি। বজ্রপাতের পর মাঠে গিয়ে তিনি গরুটিকে মৃত অবস্থায় দেখতে পান।

স্থানীয়রা জানান, দুপুরের ঝড়-বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বজ্রপাতের ঝুঁকি এড়াতে খোলা মাঠ ও গাছের নিচে অবস্থান না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ মতিহার জামায়াতের

পেয়ারা গাছের আড়ালে গাঁজা চাষ, পবায় কৃষক আটক

রাজশাহীতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কাউন্সিলর ও আ.লীগ নেতার দ্বন্দ্ব, একজন গুলিবিদ্ধ

ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ

রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে দুই জনের ১০ বছর কারাদণ্ড 

জুলাই ও আগস্ট ছিল হৃদয় স্পর্শ স্মৃতির ঘটনা – ইউএনও

রাজশাহী টিটিসিতে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত মহল বিশেষ’

বেগম জিয়াসহ রাজবন্দির মুক্তি দাবিতে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

রাজশাহীতে মোটরসাইকেলের সাথে হানিফের মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই