মঙ্গলবার , ৫ মে ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নির্বাচনে কারচুপির অভিযোগ: পদত্যাগ না করার ঘোষণা মমতার

প্রতিবেদক
sonynews
মে ৫, ২০২৬ ১২:০৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, বিজেপির কাছে এই পরাজয় জনমতের স্বাভাবিক প্রতিফলন নয়, বরং এর পেছনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির গভীর ষড়যন্ত্র কাজ করেছে।

মঙ্গলবার (৫ মে) কালীঘাটে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

পদত্যাগ করছেন কবে সাংবাদিকদের এমন প্রশ্নে মমতা জানান, এখনই পদত্যাগ করছেন না তিনি। মমতা বলেন, কেন পদত্যাগ করব? ‌আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?

তিনি বলেন, যেখানে লড়াইটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছিল, সেখানে ময়দান ছেড়ে চলে যাওয়া মানে অন্যায়ের কাছে মাথা নত করা।

রাজনৈতিক মহলে তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে জোর চর্চা চললেও, বিদায়ী মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি এখনই পদত্যাগ করছেন না। বরং এই প্রতিকূল পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প প্রকাশ করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে মমতার সঙ্গে আরও উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর অবস্থান: নিয়মিত সাঁড়াশি অভিযানের ঘোষণা ডিসির

সংসদ নির্বাচনের ব্যয় দাঁড়াচ্ছে সোয়া ২ হাজার কোটি টাকা

চারঘাটে যুবদল নেতার হামলায় ব্যবসায়ীর দুই আঙুল বিচ্ছিন্ন

বনজ কুমারের মামলায় বাবুল আক্তারকে রিমান্ডে নেওয়ার আবেদন

বনজ কুমারের মামলায় বাবুল আক্তারকে রিমান্ডে নেওয়ার আবেদন

সমাপনী কুচকাওয়াজের প্রস্তুতি ৪৮০ জনের, অনশনে ৩২১

‘রাত ৩ টায়ও ডেথ বোলিং পারবে মুস্তাফিজ

৭০ যৌনকর্মীকে খুন করেছে বাবা, আমি মাটি চাপা দিয়েছি!

৭০ যৌনকর্মীকে খুন করেছে বাবা, আমি মাটি চাপা দিয়েছি!

কথাশিল্পী নাজিব ওয়াদুদের  জন্মদিন উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত

যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন বর

কাজিহাটায় আরডিএ’র ভ্রাম্যমাণ আদালত: নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ, ঝুঁকিতে পাশের ভবন