মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ডিলারের ওপর হামলার প্রতিবাদে ফার্টিলাইজার এসোসিয়েশনের জরুরি সভা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২১, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: নগরীতে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন রাজশাহী জেলা ইউনিটের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সংগঠনের নিজেস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা ইউনিট শাখার সভাপতি মো. ওছমান আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সরদার। সভায় সংগঠনের পক্ষ থেকে গত ১৫এপ্রিল বেলা ১১টার দিকে নগরীর ভদ্রা এলাকায় বিসিআইসি ডিলার ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকারের ওপর সন্ত্রাসীদের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা হয়। মামলায় নামীয় সন্ত্রাসীর দু’একজন গ্রেপ্তার হলেও পালের গোদারা এখনো ধরা ছোঁয়া বাইরে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি তারা বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর কর্মসুচি দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএডিসি ডিলার এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল, সংগঠনের সদস্য এবং বাফার ও বিএডিসি গোডাউন পরিচালনা কমিটির প্রধান অসিত কুমার ঘোষ, সদস্য মো. মোস্তাক হোসেন, বিষ্ণপদ সাহা, হাবিবুর রহমান ফ্লাওয়ার, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলামিন সরকার টিটু, রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল হক মানা প্রমুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

টিসিবির কার্ড সিজ করে ভোট চাওয়ার অভিযোগ: রাসিকের প্যানেল মেয়র আটক

রাজশাহীতে ব্ল্যাক ফ্রাইডের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

হাসিনার মুখে নির্বাচন নিয়ে কথা ‘শোভা পায় না’

এতিম শিশুদের সাথে ইফতার করলেন এমপি শফিকুল হক মিলন

মা দুর্গার দাঁত মাজানো হয়, চুলের খুশকি পরিষ্কার থেকে ফেসপ্যাক, সব থাকে উমার রূপটানে

মা দুর্গার দাঁত মাজানো হয়, চুলের খুশকি পরিষ্কার থেকে ফেসপ্যাক, সব থাকে উমার রূপটানে

রেল কর্মকর্তাকে মারধরের অভিযোগে বিএনপি নেতা আটক

রাজশাহী–৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন, মনোনয়ন পেলেন মাওলানা মনজুর রহমান

দেশের স্বার্থে মিলেমিশে থাকার প্রতিশ্রুতি ধর্মীয় নেতাদের

রাজশাহীতে এসএসসি পরীক্ষা ঘিরে প্রস্তুতি: কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা

রাজশাহী মেডিকেলে ভুয়া ডাক্তার সেজে চিকিৎসা—কিশোর আটক