Monday , 23 March 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

উৎসবমুখর পরিবেশে মাসকাটা দিঘী স্কুলের ৭৩ বছর পূর্তি পালন

প্রতিবেদক
sonynews
March 23, 2026 9:45 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাসকাটা দিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৩ বছর পূর্তি উপলক্ষে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

দিনব্যাপী আয়োজিত এই পুনর্মিলনীতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে পুনর্মিলনে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং আনন্দঘন মিলনমেলার আয়োজন করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্কুলের শিক্ষক, শ্রেণিকক্ষ ও সহপাঠীদের সঙ্গে কাটানো স্মৃতিগুলো ধারণ করে আগামী প্রজন্মের জন্য কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিদ্যালয়টি সরকারি করণসহ যেসব সমস্যা তুলে ধরা হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
অন্যান্য বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আশাবাদও ব্যক্ত করা হয়।
এই পুনর্মিলনী অনুষ্ঠান প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করেছে এবং সবার মাঝে নতুন করে স্মৃতির দুয়ার উন্মোচন করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ ইসলাম।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইতিহাসে বিচারের মুখোমুখি হওয়া রাষ্ট্রপ্রধানরা

চারঘাটে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আরসিসি জেটি নির্মাণ করছে যমুনা অয়েল, বাড়বে প্রধান ডিপোর সক্ষমতা

আরসিসি জেটি নির্মাণ করছে যমুনা অয়েল, বাড়বে প্রধান ডিপোর সক্ষমতা

রাজশাহী কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

প্রথম সন্তান পুত্র, মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেই মোরগ বলি দিলেন বাবা!

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত, দ্বায়িত্বে দুই কেন্দ্রীয় নেতা

রাজশাহীতে ঘুঘুর বাসায় হাত দিতে গিয়ে প্রাণ হারাল সাজ্জাদ

নেসকোর নিয়োগ ঘিরে তদবিরের অভিযোগ, শ্রমিক লীগের নামধারীরা শ্রমিক দল ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা

রুয়েটে মানসম্মত গবেষণা বিষয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পশ্চিমতীর স্টাইলে’ ইউক্রেন দখলের রুশ-মার্কিন পরিকল্পনা ফাঁস