রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর ৪ নং ওয়ার্ডের ভেড়িপাড়া মোড়ে এক ব্যক্তিক্রমধর্মী ইফতারের আয়োজন করেন ঐ এলাকার বিশীষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হাসান শাহরিয়ারের। বুধবার (১৮ মার্চ) এলাকাবাসি, বন্ধুমহল ও শুভানুধ্যায়ীদের পক্ষে ও হাসানের উদ্যোগে এই ইফতার বিতরণ করা হয় পথচারিদের মধ্যে।

এই আয়োজন ব্যতীক্রম কেনো জানতে চাইলে উদ্যোগতা হাসান শাহরিয়ার বলেন, এলাকার মরহুম বা মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা ও আত্মার শান্তির উদ্দেশ্যে পথচারি ও গরীবদুখী মানুষের মাঝে ইফতার বিতরণ নগরীর অন্যকোথাও কখনো হয়েছে বলে আমার জানা নেই। মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে এই আয়োজন এলাকাবাসির কাছে একটা ব্যতিক্রম উদ্যোগ বলেই প্রতিফলিত হয়েছে। প্রায় দুইশজন পথচারি ও গরীব-অসহায় মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়েছে। পাশাপাশি একটি করে টুপি ও প্রদান করা হয়।
পথচারিদের মাঝে ইফতার বিতরণ শেষে স্থানীয় ব্যক্তিদের সাথে নিয়ে বিতরণস্থলে বসেই তিনি সকলের সাথে ইফতার করেন।
তিনি আরো বলেন, এই ধরনের আয়োজন প্রতি রমজান মাসেই আয়োজন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাসান শাহরিয়ার জাতীয়তাবাদী দল বিএনপির ৪ নং ওয়ার্ডের সাবেক প্রচার সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছিলেন। ন্যায় ও নিষ্ঠার সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন। তিনি একটি সামাজিক সংগঠণের সাথে জড়িত আছেন। আগামী সিটি করপোরৈশন নির্বাচনে তিনি ৪ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করবেন বলেও জানান। তিনি এলাকাবাসির নাগরিকসেবা পূরণকল্পে আগামী রাসিক নির্বাচনে কাউন্সিলর হিসেবে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন।





