বুধবার , ১১ মার্চ ২০২৬ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিকের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

প্রতিবেদক
sonynews
মার্চ ১১, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (১১ মার্চ) নগর ভবনে প্রশাসক মহোদয়ের দপ্তরকক্ষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা সব সময় তোমাদের পাশে আছি। তোমরা তোমাদের লক্ষ্য অর্জনে এগিয়ে যাও, ভবিষ্যতে তোমরা জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করো এ দোয়া করি।

এবার রাজশাহী সিটি কর্পোরেশন পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৫৮ জনকে, কলেজ পর্যায়ে ৪৪ জনকে, মাধ্যমিক পর্যায়ে ২৪জনকে, প্রাইমারি পর্যায়ে ৩১ জন সহ ১৫৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ হাজার টাকা, কলেজ পর্যায়ে ৭ হাজার টাকা, হাইস্কুল পর্যায়ে ৫ হাজার টাকা এবং প্রাইমারি স্কুল পর্যায়ে ২ হাজার টাকা প্রদান করা হয়।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, রাজস্ব কর্মকর্তা মোঃ সারওয়ার হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণা: নিঃস্ব রাজশাহীর বহু পরিবার

রাজশাহী নগরীতে ভূয়া কাজীর জাল ভলিয়ম জব্দ, জেলা রেজিস্ট্রারের কাছে হস্তান্তর

রাজশাহীতে মুহম্মদপুর (টিকাপাড়া) কারিগরি মাদ্রাসার উদ্বোধন

রাজশাহীতে মুহম্মদপুর (টিকাপাড়া) কারিগরি মাদ্রাসার উদ্বোধন

রাজশাহীতে অবৈধভাবে পুকুর খননের চেষ্টা, এস্কেভেটরে আগুন

রাজশাহীতে অবৈধভাবে পুকুর খননের চেষ্টা, এস্কেভেটরে আগুন

শব-ই-বরাত উপলক্ষে রাজশাহীতে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

রাজশাহীতে ঘুমের ওষুধ খাইয়ে নাতি বউকে ধর্ষণের অভিযোগ নানা শশুরের বিরুদ্ধে

রাজশাহীতে মেধা তারিকায় পুলিশে চাকরি পেলেন ৭৬ তরুণ-তরুণী

রাজশাহীতে নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবি

বগুড়ায় রথযাত্রা, বিদ্যুৎস্পর্শে মৃত বেড়ে ৬

রাজশাহীতে বিএনপির পলিসি ডায়ালগ: শিক্ষার্থীদের সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে খোলা আলোচনা