Tuesday , 24 February 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নাটোরে বিএনপির কার্যালয়ে আওয়ামীগের তান্ডব

প্রতিবেদক
sonynews
February 24, 2026 6:33 pm

অনলাইন ডেস্ক: নাটোরের নলডাঙ্গায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছাতারভাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ করে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

ব্রহ্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রাকিব বলেন, সন্ধ্যায় আরিফুল ইসলাম বাচ্চু, মোকলেসুর রহমান ও কাসেমসহ আরও কয়েকজন বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

তিনি বলেন, এরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এসে এই অফিস ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে দ্রুত এদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জোর দাবি জানান তিনি।

নলডাঙ্গা থানার ওসি নূরে আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত